জয়পুরহাট    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

মাধবপুরে সোনাই নদীতে পড়ে ৭ বছরের শিশুর মৃত্যু

ছবি : প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদীতে ভাসমান লাকড়ি সংগ্রহ করতে গিয়ে পানিতে ডুবে হানজালা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুর ১টার দিকে মায়ের সঙ্গে নদীতে লাকড়ি কুড়াতে গিয়ে নিখোঁজ হয় সে। প্রায় চার ঘণ্টা অভিযান চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত হানজালা মাধবপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জলফু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মায়ের সঙ্গে সোনাই নদীতে ভাসমান লাকড়ি সংগ্রহ করতে যায় হানজালা। একপর্যায়ে নদীতে পড়ে নিখোঁজ হয় সে। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা 

ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে হবিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে অভিযানে যোগ দেয়। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মনোতোষ মল্লিক শিশুটির মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

মাধবপুরে সোনাই নদীতে পড়ে ৭ বছরের শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদীতে ভাসমান লাকড়ি সংগ্রহ করতে গিয়ে পানিতে ডুবে হানজালা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুর ১টার দিকে মায়ের সঙ্গে নদীতে লাকড়ি কুড়াতে গিয়ে নিখোঁজ হয় সে। প্রায় চার ঘণ্টা অভিযান চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত হানজালা মাধবপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জলফু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মায়ের সঙ্গে সোনাই নদীতে ভাসমান লাকড়ি সংগ্রহ করতে যায় হানজালা। একপর্যায়ে নদীতে পড়ে নিখোঁজ হয় সে। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা 

ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে হবিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে অভিযানে যোগ দেয়। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মনোতোষ মল্লিক শিশুটির মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত