তালা উপজেলা পাটকেলঘাটা থানার নতুন আধুনিক ভবন নির্মাণ কাজের বর্তমান অগ্রগতি সরেজমিন পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
সোমবার (২ নভেম্বর) বেলা ১২টায় পরিদর্শনকালে তিনি নির্মাণ কাজের গুণগত মান এবং কাজের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীদের নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত কাজ শেষ করার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন তিনি।
পরিদর্শনকালে সংসদ সদস্যের সাথে উপস্থিত ছিলেন- তালা এএসপি সার্কেল আখতারুজ্জামান, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন, তালা উপজেলা প্রধান প্রকৌশলী রথীন্দ্রনাথ, সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী এবং তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী।
এছাড়া স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। নতুন থানা ভবনটি নির্মিত হলে এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও পুলিশি সেবা আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন নেতৃবৃন্দ।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন