জয়পুরহাট    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

পার্কটি সিলগালা

বিরামপুরে একুয়া থিম পার্কে অভিযান,আটক ২৩ তরুণ-তরুণী

ছবি- প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুর পৌর শহরের মির্জাপুর এলাকায় অবস্থিত একুয়া থিম পার্কে অভিযান চালিয়ে ২৩ তরুণ-তরুণীকে আটক করেছে উপজেলা প্রশাসন। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের আকস্মিক পরিদর্শনের পর তাঁর নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। একই সঙ্গে পার্কটির প্রধান ফটক সিলগালা করে দেওয়া হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে একটি সরকারি কর্মসূচিতে যাওয়ার পথে মন্ত্রী আকস্মিকভাবে পার্কটি পরিদর্শন করেন। এ সময় পার্কের ভেতরে ১২ জন তরুণ ও ১১ জন তরুণীকে দেখতে পান তিনি। পার্কের পরিবেশ ও বিভিন্ন অনিয়ম দেখে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। পরে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

খবর পেয়ে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিনা খাতুন ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করেন। এ সময় পার্কের ভেতরে থাকা ২৩ তরুণ-তরুণীকে আটক করে তাঁদের অভিভাবকদের খবর দেওয়া হয়।

ইউএনও তানজিনা খাতুন জানান, মন্ত্রীর নির্দেশনার পরপরই প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। পার্কে পাওয়া অপ্রাপ্তবয়স্ক ও প্রাপ্তবয়স্কদের অভিভাবকদের ডাকা হয়েছে। তাঁদের পার্কে আসার উদ্দেশ্য যাচাই-বাছাই করা হচ্ছে। 

উপযুক্ত ক্ষেত্রে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে সতর্ক করে ছেড়ে দেওয়া হবে। আর কোনো সুনির্দিষ্ট অপরাধের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসন সূত্রে জানা গেছে, এর আগেও পার্কটির ভেতরে অনিয়মের অভিযোগে আবাসিকভাবে ব্যবহৃত আটটি কক্ষ সিলগালা করে কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছিল। 

তবে প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে পুনরায় একই ধরনের কার্যক্রম চালানোর অভিযোগে এবার পার্কটির প্রধান ফটক সিলগালা করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বিরামপুরে একুয়া থিম পার্কে অভিযান,আটক ২৩ তরুণ-তরুণী

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত