খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ মানবাধিকার কমিশন মাটিরাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে পরিচিতি সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুসায়েম নয়ন, বাংলাদেশ মানবাধিকার কমিশন খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আফছার হোসেন রনি, খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি নাছির আহমেদ চৌধুরী, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম বদি,
মাটিরাঙ্গা উপজেলা বিএনপির তাঁতি বিষয়ক সম্পাদক মোঃ মনিরুল হাসান মোল্লা,মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাটিরাঙ্গা উপজেলা শাখার আমির মাওলানা মো. আব্দুল জলিল এবং মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন ভূঁইয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি মানবতাবাদী সাইদুর রহমান। সভা সঞ্চালনা করেন সংগঠনটির উপজেলা শাখার সাধারণ সম্পাদক মানবতাবাদী লুৎফর রহমান।
সভায় বাংলাদেশ মানবাধিকার কমিশনের মাটিরাঙ্গা উপজেলা শাখার কার্যক্রম ও সাংগঠনিক পরিচিতি তুলে ধরা হয়। এ সময় মানবাধিকার সুরক্ষা, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং সমাজে ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন