তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা এবং নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে নওগাঁর মান্দায় অনুষ্ঠিত হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠান। প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী এ কর্মসূচির শুভ উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত রাণীনদী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন, মান্দার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির প্রতিপাদ্য ছিল—‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ উদ্যোগকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, ক্রীড়াপ্রেমী ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী কার্যক্রমের অংশ হিসেবে ব্যাডমিন্টন ও দাবা খেলার আয়োজন করা হয়। এসব খেলায় অংশগ্রহণের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়।
আয়োজকদের প্রত্যাশা, নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সম্ভাবনাময় ক্রীড়া প্রতিভা উঠে আসবে। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত করা, শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা এবং ভবিষ্যতে দক্ষ ক্রীড়াবিদ তৈরির পথ সুগম হবে।
ক্রীড়াকে শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং সম্ভাবনাময় পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে এ উদ্যোগ নতুন প্রজন্মের সামনে সম্ভাবনার দুয়ার খুলে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন