জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

বেলকুচিতে সমবায় দিবসে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ

ছবি : প্রতিনিধি

করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) সকালে বেলকুচি উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।

বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য মোঃ আমিরুল ইসলাম খান আলীমের। তবে বিশেষ কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।

আলোচনা সভায় বক্তব্য রাখেন  বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ নুরুল ইসলাম গোলাম, উপজেলা পানি সম্পদ কর্মকর্তা মোঃ নাজমুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাদাত হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, 

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রানা ইসলাম, বেলকুচি থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহুরুল ইসলাম, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, পানি উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল খালেক, মুকুন্দবাটি বাজার বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া এবং বেলকুচি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মোঃ মনিরুল ইসলাম মনি প্রমুখ।

বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

সমবায়ের মূল চেতনা হলো সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও সঞ্চয়ের মাধ্যমে ব্যক্তি ও সমাজের উন্নয়ন। তাই সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে বেলকুচি উপজেলার বিভিন্ন সমবায় সমিতির কার্যক্রমে কৃতিত্বপূর্ণ অবদান ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ ভাঙাবাড়ি সমবায় সমিতি প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী সমবায়ীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় বেলকুচি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, সমবায় সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় সমবায় আন্দোলনের অগ্রগতি, সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

বেলকুচিতে সমবায় দিবসে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত