জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

হাসিনা ভারতে বসে দেশে আসার দিবা স্বপ্ন দেখছে- মাহবুবের রহমান শামীম

ছবি : প্রতিনিধি

হাসিনা ভারত বসে দেশে আসার দিবা স্বপ্ন দেখছে। আমরা ভারত সরকারকে বলেছি তাকে পাঠানোর জন্য। এদেশের মানুষ তার কাছ থেকে সকল গুম খুনের হিসাব নেবে।

রোববার সন্ধ্যায় উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে জাতীয়  বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম এসব কথা বলেন।

তিনি আরো বলেন,  তারা শ্রমিক আন্দোলনের নামে দেশকে অস্তিথিশীল করার ষড়যন্ত্র করছে। তারা এখন বাসে আগুন দিচ্ছে।  সোশাল মিডিয়ায় ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। আমাদেরকে এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনি বলেন, নিষিদ্ধ সংগঠনের কেউ স্থানীয় নির্বাচনে অংশ গ্রহন করতে পারবে না। আমাদের দলের ত্যাগি ও জনপ্রিয়তা দেখে একক প্রার্থী দেওয়া হবে। 

সবাই দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। দলের সিদ্বান্ত অমান্য করলে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। হাতিয়াতে ১১টি ইউনিয়নে দলের প্রার্থীকে বিজয়ী   করতে সবার প্রতি আহবান জানান তিনি।

পৌর বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক  মোকাররম বিল্যাহ শাহাদাতের  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি হাসিব মঈন উদ্দিন মাহমুদ,আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ, লুৎফুল্লাহিল মজিদ নিশান, আশিক ইকবাল, তানভির হায়দার, উপজেলা যুবদলের আহবায়ক ইসমাইল হোসেন ইলিয়াছ, সদস্য সচিব ফাহিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন তালুকদার, ছাত্রদলের আহবায়ক রিয়াজ মাহমুদ, সদস্য সচিব আব্দুল হালিম।  

আলোচনা শেষে জাতীয়  বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের অংশগ্রহনে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।   

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

হাসিনা ভারতে বসে দেশে আসার দিবা স্বপ্ন দেখছে- মাহবুবের রহমান শামীম

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

হাসিনা ভারত বসে দেশে আসার দিবা স্বপ্ন দেখছে। আমরা ভারত সরকারকে বলেছি তাকে পাঠানোর জন্য। এদেশের মানুষ তার কাছ থেকে সকল গুম খুনের হিসাব নেবে।

রোববার সন্ধ্যায় উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে জাতীয়  বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম এসব কথা বলেন।

তিনি আরো বলেন,  তারা শ্রমিক আন্দোলনের নামে দেশকে অস্তিথিশীল করার ষড়যন্ত্র করছে। তারা এখন বাসে আগুন দিচ্ছে।  সোশাল মিডিয়ায় ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। আমাদেরকে এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনি বলেন, নিষিদ্ধ সংগঠনের কেউ স্থানীয় নির্বাচনে অংশ গ্রহন করতে পারবে না। আমাদের দলের ত্যাগি ও জনপ্রিয়তা দেখে একক প্রার্থী দেওয়া হবে। 

সবাই দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। দলের সিদ্বান্ত অমান্য করলে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। হাতিয়াতে ১১টি ইউনিয়নে দলের প্রার্থীকে বিজয়ী   করতে সবার প্রতি আহবান জানান তিনি।

পৌর বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক  মোকাররম বিল্যাহ শাহাদাতের  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি হাসিব মঈন উদ্দিন মাহমুদ,আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ, লুৎফুল্লাহিল মজিদ নিশান, আশিক ইকবাল, তানভির হায়দার, উপজেলা যুবদলের আহবায়ক ইসমাইল হোসেন ইলিয়াছ, সদস্য সচিব ফাহিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন তালুকদার, ছাত্রদলের আহবায়ক রিয়াজ মাহমুদ, সদস্য সচিব আব্দুল হালিম।  

আলোচনা শেষে জাতীয়  বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের অংশগ্রহনে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।   

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত