জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

মহাদেবপুরে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ছবি : প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে অভিযান চালিয়ে ২০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খাজুর ইউনিয়নের লক্ষণপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। নওগাঁর পুলিশ সুপার মো. তারিকুল ইসলামের নির্দেশনায় মহাদেবপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মহাদেবপুর উপজেলার লক্ষণপুর (দক্ষিণপাড়া) গ্রামের মৃত আইনুল মন্ডলের ছেলে হাই বাবু মন্ডল (৪০) এবং কুঞ্জবন এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে ফারুক হোসেন ওরফে কানা ফারুক (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে একাধিক মাদকসংক্রান্ত মামলা রয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে ২০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

মহাদেবপুরে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

নওগাঁর মহাদেবপুরে অভিযান চালিয়ে ২০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খাজুর ইউনিয়নের লক্ষণপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। নওগাঁর পুলিশ সুপার মো. তারিকুল ইসলামের নির্দেশনায় মহাদেবপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মহাদেবপুর উপজেলার লক্ষণপুর (দক্ষিণপাড়া) গ্রামের মৃত আইনুল মন্ডলের ছেলে হাই বাবু মন্ডল (৪০) এবং কুঞ্জবন এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে ফারুক হোসেন ওরফে কানা ফারুক (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে একাধিক মাদকসংক্রান্ত মামলা রয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে ২০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত