উত্তরের জনপদে কলা বেচাকেনার অন্যতম বৃহৎ কেন্দ্রে পরিণত হয়েছে জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ হাট। প্রতিদিন এ হাটে কোটি টাকার কলা বেচাকেনা হয়। জেলার বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের জেলা থেকে কৃষক ও ব্যবসায়ীরা কলা নিয়ে আসেন এখানে।
পাইকাররা এসব কলা কিনে ট্রাকে করে পাঠান দেশের বিভিন্ন অঞ্চলে। তবে ভালো ফলন ও সরবরাহ বাড়লেও কয়েক দিনের ব্যবধানে কলার দাম কমে যাওয়ায় উৎপাদন খরচ তুলতে হিমশিম খাচ্ছেন কৃষকেরা। অন্যদিকে বাণিজ্যের পরিধি বাড়লেও হাটের অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় ভোগান্তিতে পড়ছেন কৃষক ও ব্যবসায়ীরা।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই দুর্গাদহ হাটে শুরু হয় কলা বেচাকেনার ব্যস্ততা। হাটের বিভিন্ন স্থানে সারি সারি কলার স্তূপ। কোথাও চলছে দরদাম, কোথাও আবার ট্রাকে কলা বোঝাইয়ের প্রস্তুতি। এ হাটে প্রতি ১০০ পিস হিসেবে কলা বিক্রি হয়। স্থানীয় পাইকারদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরা কলা কিনে ট্রাক, পিকআপসহ বিভিন্ন যানবাহনে করে নিয়ে যান নিজ নিজ গন্তব্যে।
স্থানীয় ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিদিন ৩০ থেকে ৩৫টি ট্রাকসহ বিভিন্ন যানবাহনে করে এ হাট থেকে বিপুল পরিমাণ কলা দেশের বিভিন্ন বাজারে পাঠানো হয়। ঢাকা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজারসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় যায় দুর্গাদহের কলা। এ বাণিজ্যকে কেন্দ্র করে পরিবহন শ্রমিক, আড়তদারসহ নানা শ্রেণি-পেশার মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে।
তবে ব্যবসায়ীরা জানান, বাজারে কলার সরবরাহ বাড়লেও আগের তুলনায় পাইকারদের আনাগোনা কমেছে। ফলে কৃষকেরা চাহিদামতো কলা বিক্রি করতে পারছেন না। এর মধ্যে কয়েক দিনের ব্যবধানে কলার দামও উল্লেখযোগ্য হারে কমে গেছে।
উৎপাদন খরচ ও পরিবহন ব্যয় মিটিয়ে লাভের মুখ দেখা কঠিন হয়ে পড়েছে তাঁদের।সদর উপজেলার বড় মাঝিপাড়ার কৃষক অহিদুল ইসলাম বলেন, ১০ দিন আগেও প্রতি ১০০ পিস কলা ৪০০ টাকায় বিক্রি করেছেন। এখন সেই কলাই বিক্রি করতে হচ্ছে ২৫০ টাকায়। হাটে প্রত্যাশা অনুযায়ী পাইকার পাওয়া যাচ্ছে না। এতে উৎপাদন খরচ তুলতে হিমশিম খেতে হচ্ছে তাঁকে।
কলা ব্যবসায়ী লুৎফর রহমান জানান, গত বছর ভালো মানের প্রতি ১০০ পিস কলার দাম ছিল ৬০০ টাকা। এবার সেই কলা বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। আর গত বছর যে কলা ৪০০ টাকায় বিক্রি হয়েছে, এবার তা বিক্রি হচ্ছে ২৫০ টাকায়। এবার ফলন ভালো হওয়ায় বাজারে কলার সরবরাহ বেড়েছে। এ কারণে দাম কমেছে বলে মনে করেন তিনি।
সদর উপজেলার পাকুড়তলি গ্রামের কৃষক আমজাদ হোসেন বলেন, ২৫ বিঘা জমি বর্গা নিয়ে কলা চাষ করেছেন তিনি। জমি বর্গা ও উৎপাদন খরচ বাবদ প্রতি বিঘায় ব্যয় হয়েছে ৬০ হাজার টাকা। এ পর্যন্ত দুই লাখ টাকার কলা বিক্রি করেছেন। কিন্তু হাটের রাস্তাঘাটের অবস্থা ভালো না হওয়ায় কলা পরিবহনে ভোগান্তি পোহাতে হচ্ছে। এর সঙ্গে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় পরিবহন খরচও বেড়েছে। সব মিলিয়ে উৎপাদন ও অন্যান্য খরচ হিসাব করে এবার কলা চাষে লাভের আশা দেখছেন না তিনি।
শুধু কৃষকেরাই নন, হাটের অবকাঠামোগত সমস্যায় ভোগান্তিতে পড়ছেন দূরদূরান্ত থেকে আসা ব্যবসায়ীরাও। নওগাঁর বদলগাছী উপজেলার নালুকাবাড়ি গ্রামের ব্যবসায়ী নিরঞ্জন চন্দ্র বলেন, উত্তরাঞ্চলের অন্যতম বড় কলার হাট দুর্গাদহ। দূরদূরান্ত থেকে পাইকাররা এখানে কলা কিনতে আসেন।
কিন্তু হাটের জায়গা ছোট হওয়ায় ট্রাক, ভটভটি ও পিকআপ ঠিকমতো প্রবেশ করতে পারে না। এতে কলা ওঠানো-নামানো ও পরিবহনে সময় নষ্ট হয়। হাটের জায়গা সম্প্রসারণ এবং যানবাহন চলাচলের উপযোগী ব্যবস্থা করা হলে ব্যবসা আরও বাড়বে।
স্থানীয় কলা ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, ভোরে কৃষকের বাগান থেকে কলা কিনে দুর্গাদহ হাটে নিয়ে আসা হয়। প্রতিদিন এ বাজার থেকে ৩০ থেকে ৩৫টি ট্রাকে কলা দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়। কোটি টাকার বেচাকেনা হলেও সেই তুলনায় হাটের সুযোগ-সুবিধা বাড়েনি। ব্যবসার পরিধি বাড়লেও অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় নানা সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর জয়পুরহাট জেলায় প্রায় ৭০০ হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে। ভালো ফলন ও তুলনামূলক লাভের সম্ভাবনা থাকায় জেলায় কলা চাষের পরিধি বাড়ছে। স্থানীয় কৃষকদের উৎপাদিত কলা বাজারজাত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দুর্গাদহ কলার হাট।
জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজু আলম সরকার বলেন, চলতি বছর জেলায় কলার ফলন ভালো হয়েছে। দুর্গাদহে কলার হাট গড়ে ওঠায় স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা সহজেই তাঁদের উৎপাদিত কলা বাজারজাত করতে পারছেন। কলার উৎপাদন বৃদ্ধি ও আধুনিক চাষাবাদে কৃষকদের কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, দুর্গাদহ কলার হাটের অবকাঠামোগত উন্নয়ন, বিশেষ করে যোগাযোগব্যবস্থা ও পণ্য পরিবহনের সুবিধা বাড়ানো গেলে দেশের বিভিন্ন অঞ্চলে জয়পুরহাটের কলা দ্রুত ও সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এতে কৃষক ও ব্যবসায়ীরা আরও বেশি লাভবান হবেন।
জয়পুরহাট কৃষি বিপণন কর্মকর্তা মেহেদী হাসান বলেন, কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা দুর্গাদহ কলার হাটের বাণিজ্যিক সম্ভাবনা দিন দিন বাড়ছে। প্রতিদিন এ হাটে কোটি টাকার কলা কেনাবেচা হয়। এ বাণিজ্যকে ঘিরে পরিবহন শ্রমিক ও আড়তদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কর্মসংস্থান হয়েছে। তবে এত বড় বাণিজ্যিক কর্মকাণ্ডের বিপরীতে হাটের অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় ভোগান্তি বাড়ছে।
জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, ইতিমধ্যে তিনি কলার হাট সরেজমিনে পরিদর্শন করেছেন। হাটের জায়গা সম্প্রসারণ ও যানবাহন চলাচলের অসুবিধা দূর করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বসে সমাধানের চেষ্টা করা হচ্ছে। তবে এ জন্য কিছুটা সময় লাগবে।
কৃষকের ভালো ফলন, কোটি টাকার বাণিজ্য ও কর্মসংস্থানের সম্ভাবনা থাকা সত্ত্বেও দুর্গাদহ হাটের অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং কলার দরপতন এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন