জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

পাঁচবিবিতে রাধানগর আশ্রমে শত বছরের ঐতিহ্যবাহী কালী পূজার মেলা ‎

ছবি- প্রতিনিধি

‎জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার ৬ নং ওয়ার্ডের রাধানগর রামকৃষ্ণ সেবা আশ্রমে শত শত বছরের ঐতিহ্যবাহী কালীপূজার  মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 

‎আমন্ত্রণ পেয়ে প্রাণের টানে মিলিত হতে এই ঐতিহ্যবাহী মেলাটি পরিদর্শনে গেলেন মেয়র প্রার্থী জনপ্রিয় ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল। তিনি তার দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আজ সোমবার বিকেলে মেলা প্রাঙ্গন পরিদর্শন করেন এবং কমিটির লোকজনের সাথে সার্বিক আয়োজনের খোঁজখবর নেন। 

মেলাটি উদযাপনের জন্য তিনি তার ব্যক্তিগত তহবিল থেকেও আর্থিক সহায়তা প্রদান করেছেন বলে জানিয়েছেন মন্দির কমিটির সভাপতি নিখিল চন্দ্র বর্মন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি অধ্যাপক সামছুল হুদা মন্ডল দুলাল, ৫ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর পদপ্রার্থী হারুনুর রশিদ সজল ও ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শামসুজ্জামান সোহেল সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

‎জানা যায়,প্রতি বছরে ২৪ শে কার্তিক (৯ নভেম্বর  সোমবার ) এই আশ্রমে দিনব্যাপী এই  মেলার আয়োজন করা হয়। ‎পৌর  ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনিছুর রহমান বাচ্চু জানান, আমরা বাপ দাদার আমল থেকেই দেখে আসছি রাধানগর আশ্রমে এই ঐতিহ্যবাহী মেলা। শুনেছি মেলাটি আড়াইশো বছরের পুরনো।

‎মেলা উদযাপন কমিটির লোকজন জানান,সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে এ মেলা। হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম ঘটে এখানে। এবারও তার ব্যতিক্রম হয়নি। শ্রী শ্রী শ্যামা কালী পূজা উৎসবকে ঘিরে মেলার পরিবেশিত হয় চামুন্ডা নৃত্য,রাধাকৃষ্ণ নৃত্য ও ভক্তদের  নাচ গানসহ নানা রকম বিনোদন। 

আশ্রমের পক্ষ থেকে অতিথিদের আপ্যায়ন সহ ভক্তবৃন্দদের মাঝে দিনভর বিতরণ করা হয় খিচুড়ি ও প্রসাদ। দেখা যায়, শ্যামা পূজার এই উৎসবকে ঘিরে মেলায় বসেছে কসমেটিকস, জিলাপি মিষ্টি পাপড়সহ বিভিন্ন ধরনের খাবার সামগ্রীর দোকান। সারাদিন ভক্তবৃন্দদের আনাগোনায় মুখরিত হয়ে ওঠে আশ্রম অঙ্গন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

পাঁচবিবিতে রাধানগর আশ্রমে শত বছরের ঐতিহ্যবাহী কালী পূজার মেলা ‎

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত