জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

মান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান,তিনজনের কারাদণ্ড

ছবি- প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনস্বার্থ রক্ষা এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব দণ্ডাদেশ দেওয়া হয়। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের পুলিশ প্রহরায় জেলহাজতে পাঠানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পৃথক অভিযানে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—মান্দা উপজেলার ঘাটখৈর গ্রামের রুস্তমের ছেলে মোঃ মারুফ (২২) এবং কামারকুড়ি গ্রামের আহমেদ আলীর ছেলে মোঃ শরিফুল ইসলাম (৩৪)। আদালত তাঁদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

অপর একটি অভিযানে বিজয়পুর পূর্বপাড়া গ্রামের মৃত লজুর প্রামাণিকের ছেলে মোঃ মোজাম্মেল হককে (৪৮) ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বার্থ রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

মান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান,তিনজনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

নওগাঁর মান্দা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনস্বার্থ রক্ষা এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব দণ্ডাদেশ দেওয়া হয়। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের পুলিশ প্রহরায় জেলহাজতে পাঠানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পৃথক অভিযানে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—মান্দা উপজেলার ঘাটখৈর গ্রামের রুস্তমের ছেলে মোঃ মারুফ (২২) এবং কামারকুড়ি গ্রামের আহমেদ আলীর ছেলে মোঃ শরিফুল ইসলাম (৩৪)। আদালত তাঁদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

অপর একটি অভিযানে বিজয়পুর পূর্বপাড়া গ্রামের মৃত লজুর প্রামাণিকের ছেলে মোঃ মোজাম্মেল হককে (৪৮) ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বার্থ রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত