নওগাঁর মহাদেবপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক যোগদানের পর মাদকবিরোধী অভিযান জোরদার করেছে থানা পুলিশ। ধারাবাহিক অভিযানে মাদকদ্রব্য উদ্ধার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তারের ফলে মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। পুলিশের এ তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে মহাদেবপুর থানায় ৫৯টি মাদক মামলা হয়েছে। এসব মামলায় ৮২ জনকে আটক করা হয়েছে। এ সময় পুলিশ ৫৯১ পিস ইয়াবা, ২২ কেজি ২০৫ গ্রাম গাঁজা, ৩৭ গ্রাম হেরোইন, ৬২০ লিটার চোলাই মদ এবং ১ হাজার ৮৯৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে।
এদিকে মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারেও তৎপর রয়েছে পুলিশ। সাম্প্রতিক এক অভিযানে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ছয়জন ওয়ারেন্টভুক্ত আসামি, দুজন মাদক ব্যবসায়ী, পাঁচজন মাদকসেবী এবং একজন প্রতারণা মামলার আসামি। এ সময় ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ছাড়া গত ৬ নভেম্বর ২০২৬ তারিখে পরিচালিত পৃথক অভিযানে মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে মহাদেবপুর থানা পুলিশ ও মাতাজিহাট তদন্তকেন্দ্র। অভিযানে ৭০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ এবং ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ অভিযানে মহাদেবপুর থানা পুলিশ তিনজন এবং মাতাজিহাট তদন্তকেন্দ্রের পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।
পুলিশের এমন ধারাবাহিক তৎপরতায় মাদক কারবারিদের অবৈধ কর্মকাণ্ডে বাধা সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। তাঁদের মতে, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পুলিশের পাশাপাশি পরিবার ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।
স্থানীয়দের প্রত্যাশা, মহাদেবপুর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি মাদক নির্মূলে সামাজিক সচেতনতা ও প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করা হবে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান,মহাদেবপুরকে মাদকমুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন