জয়পুরহাট    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

​শিবগঞ্জ সীমান্তে হেরোইন ও দুটি ইজিবাইকসহ আটক ৩

ছবি- প্রতিনিধি

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়েছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। অভিযানে ২৫ গ্রাম হেরোইনসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য সাড়ে চার লাখ টাকা।

​বিজিবি সূত্রে জানা যায়, ১১ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ দুপুর ১:৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপি থেকে একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে।

​সীমান্ত পিলার ১৮৪/২-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি এলাকার দরগার মোড় পাকা রাস্তার ওপর এই অভিযান চালানো হয়। এ সময় মাদক পাচারের সাথে জড়িত তিনজনকে আটক করা হয় এবং তাদের ব্যবহৃত দুটি ইজিবাইক জব্দ করা হয়।​আটককৃত ব্যক্তিদের পরিচয় ​অভিযানে আটককৃতরা সবাই চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার সুরানপুর এলাকার বাসিন্দা।

তারা হলেন: মো. মাসুদ রানা আসিক (৩০), পিতা: মো. আব্দুল হামিদ, গ্রাম: পাঁচটিকরী। মো. এনায়েতুল্লা শিমুল (২০), পিতা: মো. আনোয়ার আলী, গ্রাম: সুরানপুর। মো. আনোয়ার হোসেন (৪৫), পিতা: মো. রবিউল ইসলাম, গ্রাম: বিরেশ্বরপুর।সবার পোস্ট: সুরানপুর, থানা: ভোলাহাট, জেলা: চাঁপাইনবাবগঞ্জ।​অভিযানে উদ্ধারকৃত ২৫ গ্রাম হেরোইন এবং জব্দ করা দুটি ইজিবাইকের সর্বমোট সিজার মূল্য ৪,৫০,০০০/- (চার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু বলেন—

​"দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহ গ্রাস থেকে রক্ষা করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত সুরক্ষা এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

​শিবগঞ্জ সীমান্তে হেরোইন ও দুটি ইজিবাইকসহ আটক ৩

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত