জয়পুরহাট    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

লাখাইয়ে ইয়াবা ও মদসহ দুইজন গ্রেপ্তার



লাখাইয়ে ইয়াবা ও মদসহ দুইজন গ্রেপ্তার
ছবি- প্রতিনিধি

হবিগঞ্জের লাখাইয়ে পৃথক অভিযানে ১০ পিস ইয়াবা ও ১৪ লিটার মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ভাদিকারা (চাঁনপাড়া) গ্রামের নাসির মিয়ার ছেলে রায়হান মিয়া (২৫) এবং বামৈ ইউনিয়নের কাটিহারা গ্রামের প্রয়াত দেবীচরণ রবিদাসের ছেলে রবি রবিদাস (৪০)। 

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১১ নভেম্বর) বিকেল ৩টার দিকে বুল্লাবাজার ব্রিজের ওপর অভিযান চালিয়ে রায়হান মিয়াকে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। 

একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে কাটিহারা গ্রামে রবি রবিদাসের বসতবাড়িতে অভিযান চালিয়ে ১৪ লিটার মদসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। পরে তাঁদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ বলেন,মাদকের বিরুদ্ধে লাখাই থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। 

মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬


লাখাইয়ে ইয়াবা ও মদসহ দুইজন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

হবিগঞ্জের লাখাইয়ে পৃথক অভিযানে ১০ পিস ইয়াবা ও ১৪ লিটার মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ভাদিকারা (চাঁনপাড়া) গ্রামের নাসির মিয়ার ছেলে রায়হান মিয়া (২৫) এবং বামৈ ইউনিয়নের কাটিহারা গ্রামের প্রয়াত দেবীচরণ রবিদাসের ছেলে রবি রবিদাস (৪০)। 

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১১ নভেম্বর) বিকেল ৩টার দিকে বুল্লাবাজার ব্রিজের ওপর অভিযান চালিয়ে রায়হান মিয়াকে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। 

একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে কাটিহারা গ্রামে রবি রবিদাসের বসতবাড়িতে অভিযান চালিয়ে ১৪ লিটার মদসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। পরে তাঁদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ বলেন,মাদকের বিরুদ্ধে লাখাই থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। 

মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।


Daily Joypur Barta



কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত