জয়পুরহাট    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

চিলমারীতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

চিলমারীতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
ছবি- প্রতিনিধি

 কুড়িগ্রামের চিলমারীতে "অষ্টমীর চর ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১১ই নভেম্বর) সকাল ১১টার দিকে "অষ্টমীর চর ইউনিয়ন পরিষদের" সভা কক্ষে ফ্রেন্ডশীপ এনজির (FDIDP) প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার রুহুল আমিন সরকারের সঞ্চালনায়, অষ্টমীর চর ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সকল সদস্যদের সাথে ইউনিয়ন পরিষদে প্রতিবন্ধী ব্যক্তিরা, কি ধরনের সুযোগ-সুবিধা পাবেন সে বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফ্রেন্ডশিপ এনজির FDIDP প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার রুহুল আমিন সরকার, অষ্টমীর চর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হালিম মিয়া, সকল ওয়ার্ডের মেম্বাররা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ফ্রেন্ডশিপ এনজিওর (এফডিআইডিপি) প্রোকল্পের টেকনিক্যাল সুপারভাইজার হাফিজুর রহমান ও সিবিআর ওয়ার্কার লাভলী আক্তারসহ আরো অনেকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

বক্তারা সবাই বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি ভাতা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন সেবা নিশ্চিত করতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি বৈষম্য, অবহেলা ও নির্যাতন প্রতিরোধ করতে হবে। 

স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের অংশ গ্রহণ নিশ্চিত করতে হবে। ইউনিয়ন পরিষদ ও সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বৃদ্ধি করতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ গ্রহণ করতে হবে।ইউনিয়ন পর্যায়ে প্রতিবন্ধী বান্ধব পরিবেশ ও উন্নয়ন কার্যক্রম নিশ্চিত করতে হবে বলে জানান তারা।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

চিলমারীতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত