জয়পুরহাট    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

ছবি : প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও মালবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ রিপন মিয়া (২৩) নামে এক পিকআপচালক নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মীরনগর এলাকায় আকিজ ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ব-১৬-৭৯৯৬ নম্বরের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকা মেট্রো-ন-১২-০২০১ নম্বরের মালবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে পিকআপচালক রিপন মিয়া গুরুতর আহত হন। তিনি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার সুরাবি গ্রামের সন্তোষ সাব্দাকরের ছেলে। নিহতের পিতা সনাতন ধর্মের অনুসারী। 

দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করেন। পরে তাঁকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। 

সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুল হক পিকআপচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও মালবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ রিপন মিয়া (২৩) নামে এক পিকআপচালক নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মীরনগর এলাকায় আকিজ ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ব-১৬-৭৯৯৬ নম্বরের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকা মেট্রো-ন-১২-০২০১ নম্বরের মালবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে পিকআপচালক রিপন মিয়া গুরুতর আহত হন। তিনি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার সুরাবি গ্রামের সন্তোষ সাব্দাকরের ছেলে। নিহতের পিতা সনাতন ধর্মের অনুসারী। 

দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করেন। পরে তাঁকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। 

সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুল হক পিকআপচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত