সরকারি আবদুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজ শিক্ষক পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সম্পাদক পদে প্রভাষক মোঃ আবু জাফরকে পরাজিত করে শিক্ষকদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন প্রভাষক জনাব মোঃ সালাউদ্দিন।
১১ নভেম্বর শিক্ষক পরিষদের গঠনতন্ত্র অনুযায়ী এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সম্পাদক পদে জনাব আকন্দ এমবিএ বিপ্লব, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে প্রভাষক জনাব রুনা লায়লা, অর্থ সম্পাদক পদে জনাব অসীম কুমার শিকদার এবং ক্রীড়া সম্পাদক পদে জনাব নিজাম উদ্দিন সিকদার।
নির্বাচনে সম্পাদক পদে বিজয়ী প্রভাষক মোঃ সালাউদ্দিন তাঁর প্রতিক্রিয়ায় জানান, সকল শিক্ষকের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে শিক্ষক পরিষদকে আরও কার্যকর ও গতিশীল করে তুলতে তিনি কাজ করবেন।
পাশাপাশি কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
শিক্ষকদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় শিক্ষক পরিষদের কার্যক্রম আরও গতিশীল হবে এবং কলেজের শিক্ষা ও একাডেমিক পরিবেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন