জয়পুরহাট    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

দিশেহারা কৃষক

পোরশায় ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতি

ছবি : প্রতিনিধি

নওগাঁর পোরশা উপজেলায় গতকাল বুধবার বিকালে হঠাৎ ঝড়ো হাওয়া, বৃষ্টি ও শিলাবৃষ্টির কারণে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন এলাকার কৃষকেরা। 

মাঠের পাকা ও আধাপাকা আমন ধান ঝড়ের তাণ্ডবে মাটিতে নুয়ে পড়েছে। কোথাও কোথাও ধানের শীষ ও গাছ ভেঙে পড়ায় ফলন বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। 

জালুয়া গ্রামের মোঃ রবিউল ইসলাম জানান তার ১২ বিঘা জমির মধ্যে অর্ধেক জমির ধান শিলা বৃষ্টিতে ঝরে গেছে এবং মাটিতে পড়ে গেছে, মশিদপুর ইউনিয়নের কড়িদহ(চৈতারপাড়া) গ্রামের হাজী মোহাম্মদ আফজাল হোসেন জানান তার ২ বিঘা জমির দান মাটিতে নুয়ে পড়েছে এবং একই গ্রামের মফিজ এর ২ বিঘা জমির ধান মাটিতে পড়ে অনেক ক্ষতি হয়েছে।

কৃষকদের অভিযোগ, সারা মৌসুম ধরে জমি প্রস্তুত, বীজ রোপণ, সার, কীটনাশক ও সেচসহ বিভিন্ন কাজে তারা প্রচুর অর্থ ও শ্রম ব্যয় করেছেন। এখন ধান ঘরে তোলার সময় হঠাৎ প্রাকৃতিক দুর্যোগে তাদের সেই স্বপ্ন ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে।

বিশেষ করে যেসব কৃষকের জমিতে ধান পেকে উঠেছে, তাদের ক্ষতির আশঙ্কা বেশি। ঝড় ও শিলাবৃষ্টির কারণে ধানের গাছ হেলে পড়ায় এবং শীষ ক্ষতিগ্রস্ত হওয়ায় কাঙ্ক্ষিত ফলন পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন তারা।

এ অবস্থায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কৃষি বিভাগের কর্মকর্তাদের দ্রুত মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতি নিরূপণের দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকেরা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তা ও প্রয়োজনীয় প্রণোদনা দেওয়ার দাবি উঠেছে।

কৃষকদের প্রত্যাশা, কৃষি বিভাগ দ্রুত ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করে প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করবে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

পোরশায় ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতি

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

নওগাঁর পোরশা উপজেলায় গতকাল বুধবার বিকালে হঠাৎ ঝড়ো হাওয়া, বৃষ্টি ও শিলাবৃষ্টির কারণে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন এলাকার কৃষকেরা। 

মাঠের পাকা ও আধাপাকা আমন ধান ঝড়ের তাণ্ডবে মাটিতে নুয়ে পড়েছে। কোথাও কোথাও ধানের শীষ ও গাছ ভেঙে পড়ায় ফলন বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। 

জালুয়া গ্রামের মোঃ রবিউল ইসলাম জানান তার ১২ বিঘা জমির মধ্যে অর্ধেক জমির ধান শিলা বৃষ্টিতে ঝরে গেছে এবং মাটিতে পড়ে গেছে, মশিদপুর ইউনিয়নের কড়িদহ(চৈতারপাড়া) গ্রামের হাজী মোহাম্মদ আফজাল হোসেন জানান তার ২ বিঘা জমির দান মাটিতে নুয়ে পড়েছে এবং একই গ্রামের মফিজ এর ২ বিঘা জমির ধান মাটিতে পড়ে অনেক ক্ষতি হয়েছে।

কৃষকদের অভিযোগ, সারা মৌসুম ধরে জমি প্রস্তুত, বীজ রোপণ, সার, কীটনাশক ও সেচসহ বিভিন্ন কাজে তারা প্রচুর অর্থ ও শ্রম ব্যয় করেছেন। এখন ধান ঘরে তোলার সময় হঠাৎ প্রাকৃতিক দুর্যোগে তাদের সেই স্বপ্ন ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে।

বিশেষ করে যেসব কৃষকের জমিতে ধান পেকে উঠেছে, তাদের ক্ষতির আশঙ্কা বেশি। ঝড় ও শিলাবৃষ্টির কারণে ধানের গাছ হেলে পড়ায় এবং শীষ ক্ষতিগ্রস্ত হওয়ায় কাঙ্ক্ষিত ফলন পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন তারা।

এ অবস্থায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কৃষি বিভাগের কর্মকর্তাদের দ্রুত মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতি নিরূপণের দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকেরা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তা ও প্রয়োজনীয় প্রণোদনা দেওয়ার দাবি উঠেছে।

কৃষকদের প্রত্যাশা, কৃষি বিভাগ দ্রুত ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করে প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করবে। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত