জয়পুরহাট    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

হাজীগঞ্জে কৃষিজমির মাটি কাটার দায়ে ২ জনের কারাদণ্ড

ছবি- প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে রাতের আঁধারে অবৈধভাবে কৃষিজমির মাটির উপরিভাগ (টপ সয়েল) কাটার দায়ে দুই ব্যক্তিকে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। 

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৮নং হাটিলা ইউনিয়নের পশ্চিম হাটিলার একটি কৃষিজমিতে এ অভিযান পরিচালনা করা হয়। হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

অভিযান চলাকালে কৃষিজমির উপরিভাগের মাটি কাটার সঙ্গে জড়িত অবস্থায় হাজীগঞ্জের কঙ্গাইশ গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে মো. আবুল কাশেম (৩৮) ও এনায়েতপুর গ্রামের মৃত আবদুল আলীর ছেলে মিনার হোসেন (৪৮) নামের দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে আটক দুজন নিজেদের অপরাধ স্বীকার করেন। তারা জানান,গত পাঁচ দিন ধরে আবুল কাশেম এক্সকাভেটর দিয়ে পশ্চিম হাটিলার কৃষিজমি থেকে মাটি কাটছিলেন। অন্যদিকে,তার নির্দেশে মিনার হোসেন কাটা মাটি পরিবহন করছিলেন।

ঘটনাস্থলে এক্সকাভেটর ব্যবহার করে রাতের আঁধারে বিস্তীর্ণ কৃষিজমির টপ সয়েল কাটার আলামত পাওয়া যায়। পাশাপাশি কাটা মাটি পরিবহনের কারণে আশপাশের কৃষিজমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও প্রতীয়মান হয়।

এ ঘটনায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন,২০২৩-এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করে মো. আবুল কাশেমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং মিনার হোসেনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

হাজীগঞ্জে কৃষিজমির মাটি কাটার দায়ে ২ জনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

চাঁদপুরের হাজীগঞ্জে রাতের আঁধারে অবৈধভাবে কৃষিজমির মাটির উপরিভাগ (টপ সয়েল) কাটার দায়ে দুই ব্যক্তিকে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। 

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৮নং হাটিলা ইউনিয়নের পশ্চিম হাটিলার একটি কৃষিজমিতে এ অভিযান পরিচালনা করা হয়। হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

অভিযান চলাকালে কৃষিজমির উপরিভাগের মাটি কাটার সঙ্গে জড়িত অবস্থায় হাজীগঞ্জের কঙ্গাইশ গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে মো. আবুল কাশেম (৩৮) ও এনায়েতপুর গ্রামের মৃত আবদুল আলীর ছেলে মিনার হোসেন (৪৮) নামের দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে আটক দুজন নিজেদের অপরাধ স্বীকার করেন। তারা জানান,গত পাঁচ দিন ধরে আবুল কাশেম এক্সকাভেটর দিয়ে পশ্চিম হাটিলার কৃষিজমি থেকে মাটি কাটছিলেন। অন্যদিকে,তার নির্দেশে মিনার হোসেন কাটা মাটি পরিবহন করছিলেন।

ঘটনাস্থলে এক্সকাভেটর ব্যবহার করে রাতের আঁধারে বিস্তীর্ণ কৃষিজমির টপ সয়েল কাটার আলামত পাওয়া যায়। পাশাপাশি কাটা মাটি পরিবহনের কারণে আশপাশের কৃষিজমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও প্রতীয়মান হয়।

এ ঘটনায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন,২০২৩-এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করে মো. আবুল কাশেমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং মিনার হোসেনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত