জয়পুরহাট    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

দুপচাঁচিয়ায় অকাল বৃষ্টি ও দমকা হাওয়া, আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা

ছবি- প্রতিনিধি

মাঠজুড়ে পাকা আমন ধানের সোনালি সমারোহ। কোথাও ধান পাকতে শুরু করেছে, আবার কোথাও চলছে ফসল ঘরে তোলার প্রস্তুতি। ঠিক এমন সময় হঠাৎ বৃষ্টি ও দমকা হাওয়ায় বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কৃষকদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা। রাতের আকস্মিক বৃষ্টি ও ঝোড়ো বাতাসে উপজেলার বিভিন্ন এলাকার পাকা ও আধাপাকা আমন ধানগাছ মাটিতে হেলে পড়েছে। এতে কাঙ্ক্ষিত ফলন ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের বৃষ্টির সঙ্গে প্রবল দমকা হাওয়ায় বিভিন্ন মাঠের পাকা ধানগাছ হেলে পড়েছে। কোথাও কোথাও ধানের গোছা মাটির সঙ্গে লুটিয়ে পড়ায় ফসলের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। দীর্ঘদিনের পরিশ্রমে ফলানো ধান ঘরে তোলার ঠিক আগমুহূর্তে এমন প্রতিকূল আবহাওয়ায় হতাশ হয়ে পড়েছেন অনেক কৃষক।

সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে ইতোমধ্যে অনেক কৃষক নিজেরাই মাঠে নেমেছেন। হেলে পড়া ধানগাছগুলো একত্র করে আঁটি বেঁধে সোজা রাখার চেষ্টা করছেন তারা। দ্রুত ধানগাছগুলো স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে না পারলে এবং জমিতে পানি জমে থাকলে ধানের গুণগত মান ও ফলন কমে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, আকস্মিক বৃষ্টি ও দমকা হাওয়ায় উপজেলার বিভিন্ন এলাকার পাকা ও আধাপাকা আমন ধান আংশিকভাবে হেলে পড়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে কৃষি বিভাগের মাঠপর্যায়ের কর্মীরা কাজ শুরু করেছেন।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ সাইফুল আবেদীন বলেন, “হঠাৎ বৃষ্টি ও দমকা হাওয়ায় কিছু কিছু এলাকার জমিতে ধানগাছ হেলে পড়ার খবর পাওয়া গেছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যেসব জমির ধান মাটিতে হেলে পড়েছে, সেসব জমির ধানগাছ দ্রুত একসঙ্গে আঁটি বেঁধে কিছুটা সোজা করে রাখলে ক্ষতির পরিমাণ অনেকটাই কমানো সম্ভব।”

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিতে কৃষি বিভাগ কাজ করছে।

এদিকে, আবহাওয়া পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে এবং হেলে পড়া ধানগাছ দীর্ঘসময় জমির পানিতে পড়ে থাকলে ফলন ও ধানের গুণগত মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট প্রশাসন ও কৃষি বিভাগের আরও কার্যকর নজরদারি এবং প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেছেন কৃষকরা।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

দুপচাঁচিয়ায় অকাল বৃষ্টি ও দমকা হাওয়া, আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত