জয়পুরহাট    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

ভোলায় চাঞ্চল্যকর ডাকাতি মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ছবি- প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিন থানার চাঞ্চল্যকর ডাকাতি মামলার এজাহারনামীয় প্রধান আসামি ও ডাকাত সর্দার হিসেবে অভিযুক্ত মোঃ সোহেল রানা (৩৫)-কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, ভোলা ক্যাম্পের একটি আভিযানিক দল। তার বিরুদ্ধে পাঁচটিরও বেশি ডাকাতি মামলা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বুধবার (১১ নভেম্বর ২০২৬) রাতে ভোলার দুলারহাট থানাধীন দুলারহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহেল রানা দুলারহাট থানার ফরিদাবাদ এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ আগস্ট রাত আনুমানিক ২টা ৫৫ মিনিটে ৭ থেকে ৮ জনের একটি ডাকাত দল মুখে গামছা ও কাপড় বেঁধে দেশীয় অস্ত্রশস্ত্র ও পাইপ গান নিয়ে এক ব্যক্তির বসতঘরে প্রবেশ করে। এ সময় তারা ঘরের দরজা ভেঙে পরিবারের সদস্যদের জখম ও ভয়ভীতি প্রদর্শন করে। পরে ঘর থেকে নগদ ১১ লাখ ২৬ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী সৈয়দ আরাফাত হোসেন চৌধুরী বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে গ্রেপ্তারের জন্য এসআরবি-৮ বরাবর অধিযাচনপত্র পাঠান। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে সোহেল রানাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এসআরবি-৮, ভোলা ক্যাম্পের সদস্যরা।

গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ভোলায় চাঞ্চল্যকর ডাকাতি মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

ভোলার বোরহানউদ্দিন থানার চাঞ্চল্যকর ডাকাতি মামলার এজাহারনামীয় প্রধান আসামি ও ডাকাত সর্দার হিসেবে অভিযুক্ত মোঃ সোহেল রানা (৩৫)-কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, ভোলা ক্যাম্পের একটি আভিযানিক দল। তার বিরুদ্ধে পাঁচটিরও বেশি ডাকাতি মামলা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বুধবার (১১ নভেম্বর ২০২৬) রাতে ভোলার দুলারহাট থানাধীন দুলারহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহেল রানা দুলারহাট থানার ফরিদাবাদ এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ আগস্ট রাত আনুমানিক ২টা ৫৫ মিনিটে ৭ থেকে ৮ জনের একটি ডাকাত দল মুখে গামছা ও কাপড় বেঁধে দেশীয় অস্ত্রশস্ত্র ও পাইপ গান নিয়ে এক ব্যক্তির বসতঘরে প্রবেশ করে। এ সময় তারা ঘরের দরজা ভেঙে পরিবারের সদস্যদের জখম ও ভয়ভীতি প্রদর্শন করে। পরে ঘর থেকে নগদ ১১ লাখ ২৬ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী সৈয়দ আরাফাত হোসেন চৌধুরী বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে গ্রেপ্তারের জন্য এসআরবি-৮ বরাবর অধিযাচনপত্র পাঠান। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে সোহেল রানাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এসআরবি-৮, ভোলা ক্যাম্পের সদস্যরা।

গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত