মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে সাধারণ মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টার দিকে ইউনিয়নের জামালপুর গ্রামের দেওয়ান বাড়িতে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন গজারিয়া উপজেলা বিএনপির কৃষক দলের আহ্বায়ক মো. রাসেল দেওয়ান।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মো. রাসেল দেওয়ান বলেন, ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম বা স্বজনপ্রীতি যাতে না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
প্রকৃত উপকারভোগীরা যাতে যথাযথভাবে এ সুবিধা পান, তা নিশ্চিত করতেই এ আয়োজন। এ ক্ষেত্রে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুয়াগাছিয়া ইউনিয়ন যুবদলের মহিউদ্দিন আহমেদ ফকির, শহিদুল, মোহাম্মদ আলী, জজ মিয়া, আলমগীর ও মনির হোসেন এবং কৃষক দলের আলম মিয়া।
ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির তথ্য সংগ্রহকারী মো. শাকিল বলেন, তথ্য দেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় নিশ্চিত হতে হবে। যাঁদের কাছে সরকার অনুমোদিত পরিচয়পত্র থাকবে, তাঁদের কাছেই প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। অন্যথায় প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন