জয়পুরহাট    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

ধাপ সুলতানগঞ্জ হাট-বাজারে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিতে পৌর প্রশাসকের মনিটরিং

ছবি- প্রতিনিধি

বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার ধাপ সুলতানগঞ্জ হাট-বাজারে শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক শাহরুখ খান।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) হাট-বাজারের সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শনকালে তিনি বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। এর আগে গত ৫ নভেম্বর মাননীয় সংসদ সদস্য ধাপ সুলতানগঞ্জ হাট-বাজার পরিদর্শন করে এর সার্বিক ব্যবস্থাপনা উন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং ক্রেতা-বিক্রেতাদের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তাঁর দেওয়া নির্দেশনার আলোকে এসব কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

হাট-বাজারের ৬ থেকে ৭টি গুরুত্বপূর্ণ ও সহজে দৃশ্যমান স্থানে সরকার নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। তবে উল্লেখ্য, প্রদর্শিত মূল্য তালিকাটি শুধুমাত্র ক্রেতাদের কাছ থেকে আদায়যোগ্য নির্ধারিত টোলের হারসংক্রান্ত।

এ ছাড়া ক্রেতা-বিক্রেতাদের বিভিন্ন অভিযোগ, সমস্যা ও ভোগান্তির কথা সরাসরি শোনার জন্য স্থাপন করা হয়েছে অভিযোগ কেন্দ্র। এর মাধ্যমে হাট-বাজারে কোনো ধরনের অনিয়ম, অতিরিক্ত টোল আদায় কিংবা হয়রানির অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তা তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।

হাট-বাজারের সার্বিক পরিবেশ, শৃঙ্খলা এবং নির্ধারিত নিয়মকানুন যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে দুপচাঁচিয়া পৌরসভার পক্ষ থেকে নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পৌর প্রশাসক।

পৌরসভার এসব উদ্যোগের ফলে হাট-বাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং একটি হয়রানিমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ধাপ সুলতানগঞ্জ হাট-বাজারে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিতে পৌর প্রশাসকের মনিটরিং

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার ধাপ সুলতানগঞ্জ হাট-বাজারে শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক শাহরুখ খান।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) হাট-বাজারের সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শনকালে তিনি বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। এর আগে গত ৫ নভেম্বর মাননীয় সংসদ সদস্য ধাপ সুলতানগঞ্জ হাট-বাজার পরিদর্শন করে এর সার্বিক ব্যবস্থাপনা উন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং ক্রেতা-বিক্রেতাদের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তাঁর দেওয়া নির্দেশনার আলোকে এসব কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

হাট-বাজারের ৬ থেকে ৭টি গুরুত্বপূর্ণ ও সহজে দৃশ্যমান স্থানে সরকার নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। তবে উল্লেখ্য, প্রদর্শিত মূল্য তালিকাটি শুধুমাত্র ক্রেতাদের কাছ থেকে আদায়যোগ্য নির্ধারিত টোলের হারসংক্রান্ত।

এ ছাড়া ক্রেতা-বিক্রেতাদের বিভিন্ন অভিযোগ, সমস্যা ও ভোগান্তির কথা সরাসরি শোনার জন্য স্থাপন করা হয়েছে অভিযোগ কেন্দ্র। এর মাধ্যমে হাট-বাজারে কোনো ধরনের অনিয়ম, অতিরিক্ত টোল আদায় কিংবা হয়রানির অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তা তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।

হাট-বাজারের সার্বিক পরিবেশ, শৃঙ্খলা এবং নির্ধারিত নিয়মকানুন যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে দুপচাঁচিয়া পৌরসভার পক্ষ থেকে নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পৌর প্রশাসক।

পৌরসভার এসব উদ্যোগের ফলে হাট-বাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং একটি হয়রানিমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত