জয়পুরহাট    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

অনিয়মের অভিযোগ করায় প্রধান শিক্ষকের নেতৃত্বে অভিভাবকের ওপর সন্ত্রাসী হামলা

ছবি- প্রতিনিধি

কক্সবাজারের কুতুবদিয়ায় উত্তর কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শাহিনুল ইসলামের-এর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ করায় অভিভাবক সেলিনা আকতারের উপর ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে হামলার চালিয়েছে এ শিক্ষক। 

বুধবার বেলা ১২ টার দিকে অভিযোগকারীর পথরোধ করে ভাড়াটিয়া সন্ত্রাসী জাহাঙ্গীর আলম ও ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে ২০-৩০ জনের একটি দল এ হামলা চলায়। 

অভিযোগ করে সেলিনা আক্তার বলেন, আমিসহ শিক্ষার্থীদের অভিভাবকদের দেওয়া প্রধান শিক্ষক শাহিনুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম বিভাগীয় শিক্ষা অফিসে কর্মরত সহকারী পরিচালক (প্রাথমিক শিক্ষা) চৌধুরী মামুন ও  খোরশেদ আলম বিদ্যালয়ে তদন্ত করতে গেলে, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাঁর অনিয়ম প্রমাণিত হওয়ার ভয়ে, আমিসহ অভিযোগকারীদের পথরোধ করে ভাড়াটিয়া সন্ত্রাসী জাহাঙ্গীর আলম ও ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে ২০-৩০ জনের একটি দল হামলা চলায়। 

এসময় আমাকে পেটে লাথি মেরেছে এবং গর্ভের ভ্রুণ নষ্ট হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া,এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।  

এদিকে, হামলার শিকার হওয়ায় অভিযোগকারী সেলিনা আকতার তদন্ত কর্মকর্তা বরাবর পৌছাতে পেরেনি। এসময় স্থানীয়রা সেলিনা আকতারকে উদ্ধার করে আহত অবস্থায় কুতুবদিয়া  হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।

এবিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক শাহিনুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন,তদন্ত কমিটির সাথে ছিলাম। হামলার বিষয়টি আমি জানি না। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর হক।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

অনিয়মের অভিযোগ করায় প্রধান শিক্ষকের নেতৃত্বে অভিভাবকের ওপর সন্ত্রাসী হামলা

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

কক্সবাজারের কুতুবদিয়ায় উত্তর কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শাহিনুল ইসলামের-এর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ করায় অভিভাবক সেলিনা আকতারের উপর ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে হামলার চালিয়েছে এ শিক্ষক। 

বুধবার বেলা ১২ টার দিকে অভিযোগকারীর পথরোধ করে ভাড়াটিয়া সন্ত্রাসী জাহাঙ্গীর আলম ও ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে ২০-৩০ জনের একটি দল এ হামলা চলায়। 

অভিযোগ করে সেলিনা আক্তার বলেন, আমিসহ শিক্ষার্থীদের অভিভাবকদের দেওয়া প্রধান শিক্ষক শাহিনুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম বিভাগীয় শিক্ষা অফিসে কর্মরত সহকারী পরিচালক (প্রাথমিক শিক্ষা) চৌধুরী মামুন ও  খোরশেদ আলম বিদ্যালয়ে তদন্ত করতে গেলে, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাঁর অনিয়ম প্রমাণিত হওয়ার ভয়ে, আমিসহ অভিযোগকারীদের পথরোধ করে ভাড়াটিয়া সন্ত্রাসী জাহাঙ্গীর আলম ও ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে ২০-৩০ জনের একটি দল হামলা চলায়। 

এসময় আমাকে পেটে লাথি মেরেছে এবং গর্ভের ভ্রুণ নষ্ট হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া,এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।  

এদিকে, হামলার শিকার হওয়ায় অভিযোগকারী সেলিনা আকতার তদন্ত কর্মকর্তা বরাবর পৌছাতে পেরেনি। এসময় স্থানীয়রা সেলিনা আকতারকে উদ্ধার করে আহত অবস্থায় কুতুবদিয়া  হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।

এবিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক শাহিনুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন,তদন্ত কমিটির সাথে ছিলাম। হামলার বিষয়টি আমি জানি না। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর হক।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত