জয়পুরহাট    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা জনগণই রুখে দেবে: রিজভী

ছবি- সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করে অস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্যে অপশক্তি আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তবে জনসমর্থনহীন কোনো অপচেষ্টাই শেষ পর্যন্ত টিকবে না।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) প্রাঙ্গণে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, যে কাজের পেছনে জনগণের সমর্থন থাকে না, তা কখনো স্থায়ী হয় না। পরিকল্পিতভাবে নাশকতা চালানোর চেষ্টা করা হলেও সাধারণ মানুষ তা প্রতিহত করবে।

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, অর্থ পাচারের পাশাপাশি বিভিন্ন উপায়ে দেশবিরোধী তৎপরতা চালানোর চেষ্টা হচ্ছে। সাম্প্রতিক আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রনেত্রীদের বাড়িতে হামলার ঘটনাও ঘটেছে। তবে এ ধরনের কৃত্রিম অস্থিতিশীলতা বেশিদিন স্থায়ী হবে না।

৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, জনগণের সহ্যের সীমা অতিক্রম করলে এবং সামনে এগোনোর পথ বন্ধ হয়ে গেলে বিপ্লব অনিবার্য হয়ে ওঠে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় চেতনা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আকাঙ্ক্ষা থেকে সাধারণ সিপাহী ও জনতা রাজপথে নেমে এসেছিলেন। 

ওই বিপ্লবের মধ্য দিয়ে বহুদলীয় গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল। একই চেতনায় ১৯৯০ এবং সর্বশেষ ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে মানুষ ফ্যাসিবাদ ও দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।

রিজভীর ভাষ্য, ৭ নভেম্বরের চেতনা মানুষকে বন্দিদশা থেকে মুক্তি এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণা দিয়েছে। এ দেশের মানুষ বারবার দেখিয়েছে, ঐক্যবদ্ধ হলে বড় শক্তিকেও মোকাবিলা করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব।

স্বাধীনতা-পরবর্তী সময়ের সঙ্গে বিগত দেড় দশকের শাসনামলের তুলনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, অতীতে একদলীয় শাসনব্যবস্থা, গুম, খুন ও মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়ার মাধ্যমে দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি করা হয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনামূলক পোস্টে ‘লাইক’ দেওয়ার কারণেও সাধারণ মানুষ ও নারীদের গ্রেপ্তার করা হয়েছে। দেশে যেন আর ভীতির পরিবেশ ফিরে না আসে, সে জন্য স্থায়ী ও ভয়মুক্ত গণতান্ত্রিক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বিগত সময়ের শিক্ষাব্যবস্থা ও বুদ্ধিজীবী সমাজের ভূমিকা নিয়েও সমালোচনা করেন রিজভী। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদনের বরাত দিয়ে তিনি বলেন, ওই সময়ে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পর্যন্ত অর্থের লেনদেন হয়েছে। পাশাপাশি পাঠ্যবইয়ে মনগড়া ইতিহাস অন্তর্ভুক্ত করে শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছিল।

ইতিহাসের বিভিন্ন ঘটনা তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, জার্মানিতে হিটলারের শাসনামলে অনেক খ্যাতিমান দার্শনিক ও সাহিত্যিক ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছিলেন। বাংলাদেশেও অনেক পরিচিত বুদ্ধিজীবী বিগত স্বৈরাচারী সরকারের পক্ষে কাজ করেছেন।

স্বাধীনতার পর প্রখ্যাত লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমরকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় ফিরতে না দেওয়ার ঘটনার উল্লেখ করে তিনি বলেন, প্রকৃত শিক্ষা শুধু সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। বিবেক, মনুষ্যত্ব এবং কঠিন সময়ে সত্যের পক্ষে অবস্থান নেওয়ার মধ্যেই শিক্ষার প্রকৃত সার্থকতা।

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে সভায় মুখ্য আলোচক ছিলেন প্রখ্যাত অর্থনীতিবিদ ও জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ। তাঁর রাজনৈতিক ও সংগ্রামী জীবনের স্মৃতিচারণা করে রুহুল কবির রিজভী বলেন, ১৯৬৯-৭০ সালে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণার আগেই ড. মাহবুব উল্লাহর তৎকালীন ছাত্রসংগঠন সাহসিকতার সঙ্গে স্বাধীনতার প্রস্তাব গ্রহণ করেছিল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এম এ কাশেম ও বেনজীর আহমেদ। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ আহমেদ। আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা জনগণই রুখে দেবে: রিজভী

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত