১৯৭০ সালের ১২ নভেম্বর উপকূলীয় অঞ্চলে সংঘটিত ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রাণ হারানো প্রায় পাঁচ লক্ষ মানুষের স্মরণে ভোলায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় জেলা পরিষদ, ভোলার আয়োজনে জেলা পরিষদ হলরুমে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) ও জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ, ভোলার প্রশাসক জনাব আলহাজ্ব গোলাম নবী আলমগীর।
স্মরণসভায় ১৯৭০ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে নিহতদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একই সঙ্গে তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় অতিথিবৃন্দ ভয়াল সেই দুর্যোগের স্মৃতিচারণ করেন এবং উপকূলীয় অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন