জয়পুরহাট    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

বদরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন বিএনপির ওয়ার্ড সহ-সভাপতি

ছবি- প্রতিনিধি

রংপুরের বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির নতুন কমিটিতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে সহসভাপতি পদ দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ও বিতর্ক সৃষ্টি হয়েছে।

অভিযোগকারী বিষ্ণুপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আজিজ শাহ বলেন, নতুন কমিটিতে তাঁকে সদস্য পদেও রাখা হয়নি। অথচ একই ওয়ার্ডের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা তোফাজ্জল হোসেনকে বিএনপির সহসভাপতি করা হয়েছে। বিষয়টি উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাদের অবগত করলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মমিনুল শাহ বলেন, ‘আমাকে এ বিষয়ে জিজ্ঞাসা না করে পরিতোষ স্যারের কাছে জানতে চান। তাহলে সব বিষয়ে উত্তর পেয়ে যাবেন।’ তিনি আরও বলেন, ‘আমি জেল খেটেছি। ১০টি ইউনিয়নে খোঁজ নিলে তোফাজ্জল হোসেনের মতো আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ থেকে বিএনপিতে আসা আরও অনেক নেতাকে পাওয়া যাবে।’

উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী সামাজিক যোগাযোগমাধ্যমে এক মন্তব্যে লিখেছেন, ওয়ার্ডের নেতা নির্বাচন করেন ইউনিয়ন বিএনপির নেতারা। সেখানে উপজেলা বিএনপির কোনো ভূমিকা থাকে না।

অন্যদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আজিজুল হক মুঠোফোনে বলেন, ‘এ বিষয়ে আমার জানা নেই। তবে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বললে বিষয়টি জানা যাবে।’

এদিকে ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে তোফাজ্জল হোসেন চৌধুরী পরিবারের সঙ্গে সম্পৃক্ত থেকে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে তাঁদের অভিযোগ। এমন একজন ব্যক্তি বর্তমানে বিএনপির ওয়ার্ড কমিটির সহসভাপতি পদে থাকায় তাঁরা বিস্ময় ও অসন্তোষ প্রকাশ করেছেন।

তবে তোফাজ্জল হোসেনের বক্তব্য এ বিষয়ে পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রতিবেদনে যুক্ত করা হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

বদরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন বিএনপির ওয়ার্ড সহ-সভাপতি

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত