জয়পুরহাট    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-সিজন-২ অনুষ্ঠিত

ছবি- প্রতিনিধি

ভোলার তরুণ কনটেন্ট ক্রিয়েটরদের সৃজনশীলতা, প্রতিভা ও ডিজিটাল কনটেন্ট তৈরিতে উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত ‘ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ শহীদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।

অনুষ্ঠানের শুরুতে ১২ নভেম্বর উপকূলীয় দিবস উপলক্ষে উপকূলের মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি প্রকাশের অংশ হিসেবে উপস্থিত সকলে এক মিনিট নীরবতা পালন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারিকুল ইসলাম কায়েদ, সাধারণ সম্পাদক, কমিউনিটি পুলিশিং, ভোলা জেলা এবং নজরুল হক অনু, সভাপতি, ভোলা প্রেসক্লাব।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার তরুণ কনটেন্ট ক্রিয়েটরদের সৃজনশীল ও গঠনমূলক কনটেন্ট তৈরির মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে তিনি মাদক, অনলাইন জুয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার থেকে দূরে থাকার বিষয়ে সবাইকে সচেতন করেন। তিনি বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মকে ইতিবাচক কাজে ব্যবহার করে সমাজের সচেতনতা বৃদ্ধি ও তরুণ প্রজন্মের সম্ভাবনাকে বিকশিত করতে হবে।

এ ধরনের আয়োজন ভোলার তরুণ প্রজন্মের সৃজনশীল প্রতিভা বিকাশের পাশাপাশি সুস্থ, সুন্দর ও ইতিবাচক ডিজিটাল সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সৃজনশীলতার বিকাশ হোক, ইতিবাচক ডিজিটাল কনটেন্টে এগিয়ে যাক ভোলা।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-সিজন-২ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

ভোলার তরুণ কনটেন্ট ক্রিয়েটরদের সৃজনশীলতা, প্রতিভা ও ডিজিটাল কনটেন্ট তৈরিতে উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত ‘ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ শহীদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।

অনুষ্ঠানের শুরুতে ১২ নভেম্বর উপকূলীয় দিবস উপলক্ষে উপকূলের মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি প্রকাশের অংশ হিসেবে উপস্থিত সকলে এক মিনিট নীরবতা পালন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারিকুল ইসলাম কায়েদ, সাধারণ সম্পাদক, কমিউনিটি পুলিশিং, ভোলা জেলা এবং নজরুল হক অনু, সভাপতি, ভোলা প্রেসক্লাব।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার তরুণ কনটেন্ট ক্রিয়েটরদের সৃজনশীল ও গঠনমূলক কনটেন্ট তৈরির মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে তিনি মাদক, অনলাইন জুয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার থেকে দূরে থাকার বিষয়ে সবাইকে সচেতন করেন। তিনি বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মকে ইতিবাচক কাজে ব্যবহার করে সমাজের সচেতনতা বৃদ্ধি ও তরুণ প্রজন্মের সম্ভাবনাকে বিকশিত করতে হবে।

এ ধরনের আয়োজন ভোলার তরুণ প্রজন্মের সৃজনশীল প্রতিভা বিকাশের পাশাপাশি সুস্থ, সুন্দর ও ইতিবাচক ডিজিটাল সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সৃজনশীলতার বিকাশ হোক, ইতিবাচক ডিজিটাল কনটেন্টে এগিয়ে যাক ভোলা।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত