সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় রাষ্ট্রীয় মর্যাদায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা গাজী মৃত আব্দুল খালেকের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাদ জোহর উপজেলার ৩ নং ভাঙ্গা বাড়ি ইউনিয়নের শ্যামগাতি গাবগাছি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে শ্যামগতি গাবগাছি কেন্দ্রীয় কবরস্থানে তাঁর দাফন কার্য সম্পন্ন হয়।
এর আগে বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি বেশ কিছুদিন ধরে হৃদ্রোগজনিত সমস্যায় ভুগছিলেন। বুধবার দিবাগত রাত আনুমানিক ২টা ৫০ মিনিটের দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে প্রথমে তাঁকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ৩টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
বীর মুক্তিযোদ্ধা গাজী মোঃ আব্দুল খালেকের পিতার নাম মৃত জয়নাল আবেদীন এবং মাতার নাম মৃত রাজিয়া খাতুন। তাঁর গ্রামের বাড়ি খিদ্র গোপরেখী, বেলকুচি, সিরাজগঞ্জ। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি দীর্ঘদিন বেলকুচির ৬ নম্বর বড়ধুল ইউনিয়নের চর এলাকায় বসবাস করেন। প্রায় তিন বছর আগে শ্যাম গাতি গাবগাছি এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ব্যক্তিজীবনে তিনি ছিলেন হাস্যোজ্জ্বল, সদালাপী ও ভালো মনের মানুষ। সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সহযোদ্ধা ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাঁর প্রতি যথাযথ সম্মান জানিয়ে বেলকুচি থানা পুলিশের একটি দল রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন , সিরাজগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইশতিয়াক খাঁন এবং বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি পিএ মোঃ হাফিজ উদ্দিন।
এ সময় বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার ও বেলকুচি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী মোঃ সাইদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা গাজী মোঃ আফজাল মোল্লা, গাজী আব্দুস সালাম, গাজী আব্দুল খালেক, গাজী আব্দুর রহমান, গাজী আসাদ মাস্টার, গাজি মোঃ ইয়ার রহমানসহ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের অন্যান্য সদস্যরা।
জানাজা ও দাফন অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, চরাঞ্চলের আত্মীয়স্বজন শ্যামগাতি গাবগাছি এবং তাঁর জন্মভূমির স্বজনরা উপস্থিত ছিলেন।
তাঁর মৃত্যুতে এলাকাবাসী একজন ভালো মনের মানুষকে হারিয়েছেন, আর দেশ হারিয়েছে মহান মুক্তিযুদ্ধের এক বীর সন্তানকে। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উপস্থিত মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন