জয়পুরহাট    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে গড়ে উঠতে হবে শিক্ষার্থীদেরকে-সংসদ সদস্য হেলাল

ছবি- প্রতিনিধি

খুলনা-০৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল বলেছেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্য বইয়ের লেখাপড়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। লেখাপড়ার পাশাপাশি শারীরিক পরিশ্রম, খেলাধুলা, সৃজনশীল কর্মকান্ড ও মেধার বিকাশ ঘটাতে হবে। 

নিজেদের যোগ্য, দক্ষ, সুশিক্ষিত ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। কারণ আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যত। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই।' 

আজিজুল বারী হেলাল বলেন, এসব কর্মকান্ডে শিক্ষার্থীদের শারিরীক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্বের গুনাবলী, শৃঙ্খলাবোধ, পারস্পারিক সহযোগিতা ও প্রতিযোগিতার মনোভাব তৈরি করে। তিনি বলেন, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, মেধা ও মননের উৎকর্ষ সাধন এবং সুস্থ সাংস্কৃতিক চর্চার পরিবেশ তৈরিতে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক  প্রতিযোগিতার আয়োজন করা উচিত। 

খেলাধূলা শিক্ষার্থীদের শরীর গঠনের পাশাপাশি মাদক, অপরাধ ও নানা অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, একজন শিক্ষার্থী শুধু ভালো ফলাফল অর্জন করলেই প্রকৃত শিক্ষিত মানুষ হয়ে ওঠেনা। শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, শিক্ষার পাশাপাশি নৈতিকতা, সততা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ অর্জন করতে হবে। 

এসব গুণের মধ্যে দিয়েই একজন শিক্ষার্থী আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল আজ ১২ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে তেরখাদার সরকারি নর্থ খুলনা কলেজে অভ্যন্তরীণ ও ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 

কলেজের অধ্যক্ষ আবু হেনা মোহাম্মদ মনিরুল হক (মন্টু) এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহমিনা সুলতানা নীলা, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, জেলা বিএনপি নেতা মোঃ এনামূল হক সজল ও মোঃ আনিছুর রহমান, তেরখাদা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু ও রূপসা উপজেলা বিএনপির আহবায়ক শেখ সাইফুর রহমান।

কলেজের প্রভাষক যথাক্রমে মোঃ রবিউল ইসলাম রাজু ও অনির্বান রায়ের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক যথাক্রমে সিকদার অহিদুজ্জামান, মোল্যা জিল্লুর রহমান, অনীমা বিশ্বাস, সাধন কুমার সাহা ও মোঃ সফিকুর রহমান, বিএনপি নেতা যথাক্রমে মোঃ রবিউল হোসেন, 

সরদার আব্দুল মান্নান, মোঃ সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক ও মোঃ মিল্টন হোসেন মুন্সী, প্রভাষক যথাক্রমে এস এম শফিউল্লাহ , শেখ মোঃ ফরিদ উদ্দিন, দেবাশীষ কুমার দাস ও মোলা শরীফুল ইসলাম, শরীরচর্চা শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন দিলু, কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ ঈশান মোল্যা ও শিক্ষার্থী অহনা সাহা।

অনুষ্ঠানে কলেজের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি এসকে  আজিজুল বারী হেলাল ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। এর আগে  তিনি ২০২৫-২৬ সালের কলেজ বার্ষিকীর মোড়ক উন্মোচন করেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে গড়ে উঠতে হবে শিক্ষার্থীদেরকে-সংসদ সদস্য হেলাল

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত