নওগাঁর মান্দায় ১৪ বছর বয়সী এক আদিবাসী স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার দুই আসামির সর্বোচ্চ শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও আদিবাসী নেতারা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার ২ নম্বর ভালাইন ইউনিয়নের তানইল গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের নওগাঁ জেলা সাধারণ সম্পাদক অজিত মুন্ডা, মান্দা উপজেলা সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার পাহান ও সহ-সাধারণ সম্পাদক অসিত ভূঁইমালি।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযুক্ত দুই ব্যক্তির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বক্তারা বলেন, শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।
স্থানীয় সূত্র ও মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী শিক্ষার্থী স্থানীয় লালপুকুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। গত সোমবার (৯ নভেম্বর) রাতে বাড়িতে একা থাকার সুযোগে এনামুল সরদার (৩২) ও আব্দুল আলিম ওরফে ভুট্টু (৫০) তাঁর শয়নকক্ষে প্রবেশ করে ধর্ষণচেষ্টার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।
এ সময় শিক্ষার্থীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করেন এবং অভিযুক্ত দুজনকে আটক করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার (১০ নভেম্বর) ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে মান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর সংশোধিত ২০২৬ সালের ৯(৪)(খ)/৩০ ধারায় মামলা নং-১৪ দায়ের করা হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত এনামুল সরদার উপজেলার বেজোড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে এবং আব্দুল আলিম ওরফে ভুট্টু বৈদ্যপুর গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।
এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। মানববন্ধন থেকে বক্তারা দ্রুত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন