জয়পুরহাট    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

হাজীগঞ্জে ফুটবল খেলায় দুই গ্রুপের সংঘর্ষে অটোরিকশা চালক নিহত

ছবি : প্রতিনিধি

ফুটবল খেলাকে কেন্দ্র করে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর ও শাহরাস্তি উপজেলার ধোপল্লা গ্রামের দুই গ্রুপের সংঘর্ষে শাহজাহান (৩৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

বৃহস্পতিবার বিকালে জেলার শাহরাস্তি উপজেলার ধোপল্লা বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত শাহজাহান হাজীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড এনায়েতপুর মুন্সী বাড়ির বাসিন্দা। 

নিহতের ভাই মানিক হোসেন জানান,ফুটবল খেলা নিয়ে দুই গ্রামের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। বিকালে শাহজাহান অটোরিকশা নিয়ে ফেরার সময় সংঘর্ষের মধ্যে পড়ে হামলার শিকার হন। 

ঘটনাস্থল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়িতে গেলে হঠাৎ তার বুকে ব্যথা ওঠে। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা জানান,ঘটনাটি শাহরাস্তি উপজেলার। নিহত ব্যক্তি হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকায় পুলিশ তার সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

হাজীগঞ্জে ফুটবল খেলায় দুই গ্রুপের সংঘর্ষে অটোরিকশা চালক নিহত

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

ফুটবল খেলাকে কেন্দ্র করে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর ও শাহরাস্তি উপজেলার ধোপল্লা গ্রামের দুই গ্রুপের সংঘর্ষে শাহজাহান (৩৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

বৃহস্পতিবার বিকালে জেলার শাহরাস্তি উপজেলার ধোপল্লা বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত শাহজাহান হাজীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড এনায়েতপুর মুন্সী বাড়ির বাসিন্দা। 

নিহতের ভাই মানিক হোসেন জানান,ফুটবল খেলা নিয়ে দুই গ্রামের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। বিকালে শাহজাহান অটোরিকশা নিয়ে ফেরার সময় সংঘর্ষের মধ্যে পড়ে হামলার শিকার হন। 

ঘটনাস্থল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়িতে গেলে হঠাৎ তার বুকে ব্যথা ওঠে। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা জানান,ঘটনাটি শাহরাস্তি উপজেলার। নিহত ব্যক্তি হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকায় পুলিশ তার সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত