জয়পুরহাট    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করলে রাজপথে প্রতিহত করা হবে

ছবি : প্রতিনিধি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সন্ত্রাসী বাহিনী যদি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করে তবে তা রাজপথে প্রতিহত করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী অবসরপ্রাপ্ত ফোর্সেস ফোরামের আহবায়ক কর্নেল (অব.) মো. জগলুল আহসান। 

১২ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিরপুরে ইসিবি চত্তরে দেশব্যাপী সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ববর্তী প্রতিবাদ সমাবেশে তিনি এই হুশিয়ারি দেন। জগলুল আহসান বলেন, বিরোধী দল বা অন্য কেউ যদি প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আর একটিবার কটু কথা বলেন, তবে জাতীয়তাবাদী অবসরপ্রাপ্ত ফোর্সেস ফোরাম এর দাত ভাঙা জবাব দেবে। 

কর্নেল (অব.) জগলুল আহসান বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী–জনতা যেভাবে বন্দীদশা থেকে জিয়াউর রহমানকে মুক্ত করে দেশের নেতৃত্বে বসিয়েছিলেন, তেমনি বর্তমানে আওয়ামী লীগ ও ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীর প্ররোচণায় দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত মোকাবিলায় প্রধানমন্ত্রীর পাশে জীবনবাজি রেখে পাশে থাকবে জাতীয়তাবাদী ফোর্সেস ফোরাম। 

ফোরামের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধ্বা সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মতিউর রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে গঠিত এ সংগঠনটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথ ধরেই দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। 

প্রতিবাদ সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নেও প্রতিজ্ঞা করেন সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 

এ সময় অন্যান্যের মধ্যে জাতীয়তাবাদী অবসরপ্রাপ্ত ফোর্সেস ফোরামের সিনিয়র যুগ্ম মহাসচিব এয়ার কমোডর (অব.) মনিরুজ্জামান কাশেমী, মেজর (অব.) জায়েদী আহসান হাবীব, অনারারী ক্যাপ্টেন (অব.) দুলাল উদ্দীন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) আব্দুল গনি, সার্জেন্ট (অব.) হুমায়ুন কবীর, মাস্টার চিফ পেটি অফিসার শরীফ উদ্দীন এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) ইকবাল হোসেন বক্তব্য রাখেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করলে রাজপথে প্রতিহত করা হবে

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত