জয়পুরহাট    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

ছবি : প্রতিনিধি

পাবনার চাটমোহর উপজেলায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।  

গত ১২ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা বিএনপি, পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। 

পৌর সদরের দোলং মহল্লা থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বালুচরের অস্থায়ী বিএনপি অফিসে গিয়ে পথসভার মধ্য দিয়ে শেষ হয়।  

পথসভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাবের মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুম, বিলচলন ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নায়েব আলী এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়ারুল হক সেন্টু। 

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল, সাবেক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নিউটনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।  

বক্তারা বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগীরা দেশে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের দেশবিরোধী তৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা এবং গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান তাঁরা।  

কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উল্লেখযোগ্য সংখ্যায় অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

পাবনার চাটমোহর উপজেলায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।  

গত ১২ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা বিএনপি, পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। 

পৌর সদরের দোলং মহল্লা থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বালুচরের অস্থায়ী বিএনপি অফিসে গিয়ে পথসভার মধ্য দিয়ে শেষ হয়।  

পথসভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাবের মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুম, বিলচলন ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নায়েব আলী এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়ারুল হক সেন্টু। 

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল, সাবেক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নিউটনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।  

বক্তারা বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগীরা দেশে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের দেশবিরোধী তৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা এবং গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান তাঁরা।  

কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উল্লেখযোগ্য সংখ্যায় অংশগ্রহণ করেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত