দিনাজপুরের বিরল সীমান্তে অভিযান চালিয়ে ১ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এ অভিযান পরিচালনা করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে ৪২ বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪২ বিজিবির অধীনস্থ এনায়েতপুর বিওপির একটি বিশেষ আভিযানিক দল বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায়।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সন্দেহজনক স্থানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ১ লাখ ১৫ হাজার টাকা।
উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাদের নেটওয়ার্ক উদ্ঘাটনে গোয়েন্দা অনুসন্ধান অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে মাদক পাচারের প্রতিটি অপচেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
অপরাধীরা কৌশল পরিবর্তন করলেও তাদের শনাক্ত ও প্রতিহত করতে বিজিবি সক্ষম। মাদক উদ্ধারই শুধু নয়, এর সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় আনাই বিজিবির লক্ষ্য। সীমান্তের প্রতিটি ইঞ্চিতে বিজিবির সতর্ক দৃষ্টি রয়েছে।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন