বগুড়ার শেরপুরে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ লিটন সরকার (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১১টা ১৫ মিনিটের দিকে শেরপুর থানাধীন ধুনট মোড় সংলগ্ন ঢাকা-বগুড়াগামী মহাসড়কের পশ্চিম পাশে প্রকৌশলী মোঃ মাহফুজার রহমান বাচ্চুর ভবন ‘স্নিগ্ধছায়া’র সামনে ফুটপাত থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শেরপুর থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ একরামুল হোসাইন, পিপিএমের নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ কামরুল হাসান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় লিটন সরকারের হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার লিটন সরকার (৪৭) বগুড়ার ধুনট উপজেলার ধুনট সরদারপাড়া এলাকার মৃত মহিনী সরকারের ছেলে।
এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১০(ক) ধারায় শেরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন