দিনাজপুরের পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে আপন খালা ও ভাগিনার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ১ নম্বর বেলাইচণ্ডী ইউনিয়নের জাকেরগঞ্জ জগন্নাথপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- ওই গ্রামের শহিদুল ইসলামের মেয়ে শাহরিয়ার জাহান ইভা (৮) এবং রানা বাবুর ছেলে সালমান বাবু (৪)। সম্পর্কে তারা আপন খালা ও ভাগিনা।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার সকালে ইভা ও তার ভাগিনা সালমানসহ গ্রামের কয়েকটি শিশু একসঙ্গে খেলাধুলা করছিল। এ সময় অসাবধানতাবশত সালমান পুকুরের পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে খালা ইভা পুকুরে নামে। একপর্যায়ে দুজনই পানিতে ডুবে যায়।
পরে অন্য শিশুদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে পুকুর থেকে তাদের উদ্ধার করেন। তবে ততক্ষণে দুজনেরই মৃত্যু হয়।
পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত দুজন সম্পর্কে আপন খালা ও ভাগিনা।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন