দিনাজপুরের হাকিমপুরে গ্রেপ্তারের পর থানায় নেওয়ার পথে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ পালিয়ে গেছেন নাশকতা মামলার এক আসামি। পালানোর প্রায় ১৪ ঘণ্টা পর শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে পাশের জেলা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা থেকে তাঁকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির নাম মোশারফ হোসেন ওরফে মস্তফা। তিনি নিষিদ্ধ ঘোষিত হাকিমপুর পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক। তাঁর বাড়ি হাকিমপুর পৌরসভার দক্ষিণ বাসুদেবপুর মহল্লায়। তিনি ওই এলাকার বছির উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের একটি নাশকতা মামলায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে নিজ বাড়ি থেকে মোশারফকে গ্রেপ্তার করে হাকিমপুর থানা-পুলিশ। পরে তাঁর এক হাতে হাতকড়া পরিয়ে পুলিশের পিকআপে করে থানায় নেওয়া হয়। থানায় পিকআপ থেকে নামানোর সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে দৌড়ে পালিয়ে যান তিনি।
পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করে শুক্রবার বিকেল ৩টার দিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শিমুলতলী এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে পুনরায় গ্রেপ্তার করা হয়।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, ২০২৫ সালের একটি নাশকতা মামলায় মোশারফকে গ্রেপ্তার করা হয়েছিল। থানায় নেওয়ার পর তিনি থানা চত্বর থেকে পালিয়ে যান। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করে পাঁচবিবির শিমুলতলী থেকে হাতকড়াসহ তাঁকে পুনরায় গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, পুনরায় গ্রেপ্তারের পর শুক্রবারই তাঁকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন