জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

গোয়ালন্দে ৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি- দৈনিক জয়পুরবার্তা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা (দাবা, কাবাডি, সাঁতার, ফুটবল) শুরু হয়েছে। 

সোমবার (২২ সেপ্টেম্বর) প্রতিযোগিতার প্রথম দিন সাঁতার, দাবা ও কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

প্রতিযোগিতার শুরুতে উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাঁতার, গোয়ালন্দ প্রপার হাই স্কুলে দাবা এবং দৌলতদিয়া মডেল হাই স্কুলে কাবাডি খেলা অনুষ্ঠিত হয়। এসময় অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস। 

অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলামসহ প্রত্যেক স্কুলের ক্রীড়া শিক্ষক ও প্রতিযোগিতায় অংশগ্রহণকৃত শিক্ষার্থী প্রমূখ। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গোয়ালন্দে ৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৫

featured Image

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা (দাবা, কাবাডি, সাঁতার, ফুটবল) শুরু হয়েছে। 

সোমবার (২২ সেপ্টেম্বর) প্রতিযোগিতার প্রথম দিন সাঁতার, দাবা ও কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

প্রতিযোগিতার শুরুতে উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাঁতার, গোয়ালন্দ প্রপার হাই স্কুলে দাবা এবং দৌলতদিয়া মডেল হাই স্কুলে কাবাডি খেলা অনুষ্ঠিত হয়। এসময় অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস। 

অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলামসহ প্রত্যেক স্কুলের ক্রীড়া শিক্ষক ও প্রতিযোগিতায় অংশগ্রহণকৃত শিক্ষার্থী প্রমূখ। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত