জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

রাঙামাটিতে চিকিৎসার অভাবে এক প্রসূতি মায়ের মৃ-ত্যু

ছবি- দৈনিক জয়পুরবাতা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় চিকিৎসার সংকট ও অব্যবস্থাপনার কারণে ২৭ বছর বয়সী সান্ত্বনা চাকমার মৃত্যুর ঘটনায় এলাকার স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতা পুনরায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। 

মারিশ্যা পাকোয়াখালী গ্রামের এই প্রসূতি মায়ের মৃত্যু শুধু একটি ব্যক্তিগত দুঃখ নয়, এটি পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের স্বাস্থ্য সংকটের এক মর্মান্তিক প্রতিচ্ছবি।

আজ সকালেই প্রসব বেদনা শুরু হলে সান্ত্বনা চাকমাকে স্থানীয় বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কিন্তু এখানে প্রয়োজনীয় প্রসূতি চিকিৎসক ও আধুনিক চিকিৎসা সুবিধার অভাবে তাকে দ্রুত খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেয়া হয়। দুর্ভাগ্যবশত, দীর্ঘ ২ থেকে ৩ ঘণ্টার দূরত্ব পাড়ি দিতে গিয়ে গাড়ির মধ্যে সন্তান জন্ম দেন তিনি। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে তার শারীরিক অবস্থা ক্রমেই সংকটাপন্ন হয়। হাসপাতাল পৌঁছানোর আগেই তার প্রাণহানি ঘটে।

বাঘাইছড়ি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে অনুমোদিত চিকিৎসক পদ থাকলেও অধিকাংশই শূন্য। যারা কর্মরত আছেন, তারাও অতিরিক্ত কাজের চাপের কারণে দক্ষ সেবা দিতে হিমশিম খাচ্ছেন। বিশেষ করে জরুরি চিকিৎসা, প্রসূতি সেবা, শিশু ও হৃদরোগের মতো বিশেষজ্ঞ চিকিৎসক অনুপস্থিত। এর ফলে জরুরি অবস্থায় রোগী ও প্রসূতিদের সেবা প্রদান ব্যাহত হচ্ছে।

হাসপাতালে আধুনিক ল্যাব, আইসিইউ নেই। বেসিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ওষুধের অভাব রয়েছে। পর্যাপ্ত ও দ্রুতগামী অ্যাম্বুলেন্সের অভাবে রোগী দ্রুত হাসপাতালে পৌঁছানো কঠিন হচ্ছে।

বাঘাইছড়ি পাহাড়ি ও দুর্গম এলাকা হওয়ায় যোগাযোগ ব্যবস্থা দুর্বল। যদিও স্থল ও নৌপথে যোগাযোগের সুযোগ রয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

রাঙামাটিতে চিকিৎসার অভাবে এক প্রসূতি মায়ের মৃ-ত্যু

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৫

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত