জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

পোরশায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত



পোরশায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
ছবি- সংগ্রহীত

নওগাঁর পোরশায় ব্যাটারী চালিত ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিজাম উদ্দিন(৩৫) নামের এক যুবক নিহত হয়েছে। 

একই ঘটনায় হাকিম(৫৫) ও ফাইম(১৭) নামের অপর দুজন আহত হয়েছেন। নিহত নিজাম উদ্দিন সাপাহার উপজেলার দক্ষিন খোট্টাপাড়ার সাইফুদ্দিনের ছেলে এবং আহতরা হলেন পোরশা উপজেলার নিতপুর শিতলী গ্রামের আব্দুল জব্বার ও ফয়েজের ছেলে।

জানা গেছে, গতকাল বুধবার দুপুরে নিজাম উদ্দিন মোটরসাইকেল যোগে নিজ বাড়ি হতে নিতপুরের দিকে যাওয়ার সময় নিতপুর বড় ব্রীজ এলাকায় অপরদিক থেকে আসা একটি ব্যাটারী চালিত ভ্যানের সাথে মুখোমুৃখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল ও ভ্যানের চালকসহ তিনজন গুরুতর আহত হন। 

স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে নিজাম উদ্দিনকে রাজশাহী মেডিকেলে পাঠানোর সময় রাস্তায় তিনি মারা যান। আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পোরশা থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


পোরশায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৫

featured Image

নওগাঁর পোরশায় ব্যাটারী চালিত ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিজাম উদ্দিন(৩৫) নামের এক যুবক নিহত হয়েছে। 

একই ঘটনায় হাকিম(৫৫) ও ফাইম(১৭) নামের অপর দুজন আহত হয়েছেন। নিহত নিজাম উদ্দিন সাপাহার উপজেলার দক্ষিন খোট্টাপাড়ার সাইফুদ্দিনের ছেলে এবং আহতরা হলেন পোরশা উপজেলার নিতপুর শিতলী গ্রামের আব্দুল জব্বার ও ফয়েজের ছেলে।

জানা গেছে, গতকাল বুধবার দুপুরে নিজাম উদ্দিন মোটরসাইকেল যোগে নিজ বাড়ি হতে নিতপুরের দিকে যাওয়ার সময় নিতপুর বড় ব্রীজ এলাকায় অপরদিক থেকে আসা একটি ব্যাটারী চালিত ভ্যানের সাথে মুখোমুৃখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল ও ভ্যানের চালকসহ তিনজন গুরুতর আহত হন। 

স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে নিজাম উদ্দিনকে রাজশাহী মেডিকেলে পাঠানোর সময় রাস্তায় তিনি মারা যান। আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পোরশা থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 


Daily Joypur Barta



কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত