রাজবাড়ীর গোয়ালন্দে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপনকে ঘিরে পূজা মণ্ডপসমূহের নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে উপজেলা আনসারদের নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের সামনে মন্ডপে নিযুক্তকৃত আনসারদের এ নির্দেশনা দেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মো. নাহিদুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আবুল কালাম ও প্রশিক্ষক রুবেল হোসেন।
এসময় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি সৃষ্টির প্রসঙ্গ তুলে ইউএনও বলেন, ‘প্রায়ই দেখা যায়, পুরনো ছবি কিংবা ভিডিও নতুন করে প্রচার করে গুজব ছড়ানোর চেষ্টা করা হয়। এ ধরনের কাজে কেউ যেন জড়িত না হয় এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে এবং যাতে কোনো বিভ্রান্তি বা গুজব ছড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।’ তিনি আরো বলেন, গোয়ালন্দ উপজেলা বরাবরের মতোই সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। এ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন