জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

পাঁচবিবিতে জনতার হাতে ট্রান্সফর্মার চোর চক্রের ২ জন আটক

ছবি- দৈনিক জয়পুরবার্তা

জয়পুরহাটের পাঁচবিবিতে অগভীর  নলকুপে স্থাপনকৃত পল্লী বিদ্যুৎ এর ট্রান্সফরমার চোর চক্রের ২ জন চোরকে স্থানীয় জনতা আটক করে পুলিশর দিয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আওলাই ইউনিয়নের ছাতিনালী বাজারের এ ঘটনা ঘটে। 

আটক ব্যক্তিরা হলেন উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কামার গ্রামের আব্দুর রহমানের পুত্র আব্দুল আওয়াল (৪০) ও একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের পুত্র ছানোয়ার হোসেন (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট আওলাইয়ের বয়রা গ্রামের মৃত শাজাহান মন্ডলের অগভীর নূলকূপের একটি ট্রান্সফরমার চুরি হয়। এরপর অনেক খোঁজাখুঁজি করা কালে  আব্দুল আওয়াল চুরি হওয়া ট্রান্সফরমার ২০ হাজার টাকার বিনিময়ে ফেরত দিতে চান। কিন্তুু তাকে টাকা দেওয়ার পর ট্রান্সফরমার ফেরত দিতে টালবাহনা করলে শাজাহান তাকে চাপ দিতে থাকে। এপর্যায়ে গত ৮ তারিখে ট্রান্সফরমারের ভিতরে থাকা তামার কয়েল বের করে নিয়ে শুধু মাত্র ট্রান্সফরমারের ঢোলটি স্থানীয় একটি নদীতে ফেলে রেখে যায়। পরবর্তীতে শুধু ট্রান্সফরমারের ঢোল পেয়ে আবারও অগভীর নলকুপের মালিক শাজাহান মন্ডল আওয়ালকে চাপ দিলে আজ শনিবার ছাতিনালি বাজারে নেওয়া টাকা ফেরত দিতে আসলে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে খবর দেন। বিকেলে ঘটনাস্থলে পুলিশ আসলে আটক ব্যক্তিদ্বয়কে  তাদের নিকট সোর্পদ করেন। সম্প্রতি এলাকায় আবারও ট্রান্সফার চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে । গতকাল শুক্রবার রাতে ইউনিয়নের দুগরপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে নুরুন্নবীর গভীর নলকুপের ৩ টি ট্রান্সফর্মার চুরি হয়েছে ।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

পাঁচবিবিতে জনতার হাতে ট্রান্সফর্মার চোর চক্রের ২ জন আটক

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৫

featured Image

জয়পুরহাটের পাঁচবিবিতে অগভীর  নলকুপে স্থাপনকৃত পল্লী বিদ্যুৎ এর ট্রান্সফরমার চোর চক্রের ২ জন চোরকে স্থানীয় জনতা আটক করে পুলিশর দিয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আওলাই ইউনিয়নের ছাতিনালী বাজারের এ ঘটনা ঘটে। 

আটক ব্যক্তিরা হলেন উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কামার গ্রামের আব্দুর রহমানের পুত্র আব্দুল আওয়াল (৪০) ও একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের পুত্র ছানোয়ার হোসেন (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট আওলাইয়ের বয়রা গ্রামের মৃত শাজাহান মন্ডলের অগভীর নূলকূপের একটি ট্রান্সফরমার চুরি হয়। এরপর অনেক খোঁজাখুঁজি করা কালে  আব্দুল আওয়াল চুরি হওয়া ট্রান্সফরমার ২০ হাজার টাকার বিনিময়ে ফেরত দিতে চান। কিন্তুু তাকে টাকা দেওয়ার পর ট্রান্সফরমার ফেরত দিতে টালবাহনা করলে শাজাহান তাকে চাপ দিতে থাকে। এপর্যায়ে গত ৮ তারিখে ট্রান্সফরমারের ভিতরে থাকা তামার কয়েল বের করে নিয়ে শুধু মাত্র ট্রান্সফরমারের ঢোলটি স্থানীয় একটি নদীতে ফেলে রেখে যায়। পরবর্তীতে শুধু ট্রান্সফরমারের ঢোল পেয়ে আবারও অগভীর নলকুপের মালিক শাজাহান মন্ডল আওয়ালকে চাপ দিলে আজ শনিবার ছাতিনালি বাজারে নেওয়া টাকা ফেরত দিতে আসলে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে খবর দেন। বিকেলে ঘটনাস্থলে পুলিশ আসলে আটক ব্যক্তিদ্বয়কে  তাদের নিকট সোর্পদ করেন। সম্প্রতি এলাকায় আবারও ট্রান্সফার চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে । গতকাল শুক্রবার রাতে ইউনিয়নের দুগরপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে নুরুন্নবীর গভীর নলকুপের ৩ টি ট্রান্সফর্মার চুরি হয়েছে ।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত