জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

বিরামপুরে

পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
ছবি- প্রতীকী

বিরামপুর থানা পুলিশ র‌্যাবের সহায়তায় পাঁচ বছরের  সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গাজীপুর থেকে গ্রেফতার করে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিনাজপুর কারাগারে পাঠিয়েছে। 

বিরামপুর থানার সিনিয়র উপ-পরিদর্শক আমীর হোসেন জানান, বিরামপুর উপজেলার দেবীপুর (দওলাপাড়া) গ্রামের মৃত: জাফর মণ্ডলের ছেলে সেলিম মিয়ার বিরুদ্ধে ২০১৮ সালের ৮ জুলাই বিরামপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। এর পর থেকে সেলিম পলাতক ছিলেন। বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৪ সালের মার্চ মাসে দিনাজপুরের আদালত অভিযুক্ত সেলিম মিয়াকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন। দীর্ঘদিন থেকে পলাতক দণ্ডপ্রাপ্ত এই আসামিকে র‌্যাব-৪ এর সহায়তায় গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে।

বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সেলিম মিয়াকে গ্রেফতারের পর  মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৫

featured Image

বিরামপুর থানা পুলিশ র‌্যাবের সহায়তায় পাঁচ বছরের  সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গাজীপুর থেকে গ্রেফতার করে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিনাজপুর কারাগারে পাঠিয়েছে। 

বিরামপুর থানার সিনিয়র উপ-পরিদর্শক আমীর হোসেন জানান, বিরামপুর উপজেলার দেবীপুর (দওলাপাড়া) গ্রামের মৃত: জাফর মণ্ডলের ছেলে সেলিম মিয়ার বিরুদ্ধে ২০১৮ সালের ৮ জুলাই বিরামপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। এর পর থেকে সেলিম পলাতক ছিলেন। বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৪ সালের মার্চ মাসে দিনাজপুরের আদালত অভিযুক্ত সেলিম মিয়াকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন। দীর্ঘদিন থেকে পলাতক দণ্ডপ্রাপ্ত এই আসামিকে র‌্যাব-৪ এর সহায়তায় গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে।

বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সেলিম মিয়াকে গ্রেফতারের পর  মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত