জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সবক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ছবি- দৈনিক জয়পুরবার্তা

নওগাঁর আত্রাইয়ে দ্বীপ-চাঁদপুর উত্তর পাড়া জামে মসজিদে জনসাধারণের আয়োজনে  ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ‘সহ কোরআন শিক্ষা’-এর সবক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় স্থানীয় মসজিদে অনুষ্ঠিত  সমাবেশে কেন্দ্র সভাপতি  ফিরোজ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন  ইসলামিক ফাউন্ডেশন আত্রাই উপজেলা কর্মকর্তা  আকবর হোসেন।

তিনি বলেন, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কোনো বিকল্প নেই। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে আরও বলেন, আপনাদের সন্তানদের নিয়মিত কোরআন শিক্ষা কার্যক্রমে উপস্থিত রাখুন এবং বাড়িতে তাদের অনুশীলনে সহযোগিতা করুন। তিনি এ শিক্ষা কার্যক্রমের সাথে জড়িত সকল শিক্ষক ও কর্মীবৃন্দের আন্তরিকতা ও নিষ্ঠার প্রশংসা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা ইসলামিক ফাউন্ডেশনের মাষ্টার ট্রেনার মাওলানা মাসুম বিল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন শাহাগোলা ও কালিকাপুর ইউনিয়ন কেন্দ্র পরিদর্শক রেজাউল করিম, হাটকালুপাড়া ও আহসানগঞ্জ ইউনিয়নের কেন্দ্র পরিদর্শক  আব্দুর রাজ্জাক,

হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন সরদার, স্থানীয় ইউপি সদস্য সিদ্দিক বাবু, গণমাধ্যম কর্মী প্রমুখ। পরে ১৩ জনশিক্ষার্থীর মাঝে কোরআন শরীর বিতরণ করা হয়

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সবক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৫

featured Image

নওগাঁর আত্রাইয়ে দ্বীপ-চাঁদপুর উত্তর পাড়া জামে মসজিদে জনসাধারণের আয়োজনে  ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ‘সহ কোরআন শিক্ষা’-এর সবক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় স্থানীয় মসজিদে অনুষ্ঠিত  সমাবেশে কেন্দ্র সভাপতি  ফিরোজ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন  ইসলামিক ফাউন্ডেশন আত্রাই উপজেলা কর্মকর্তা  আকবর হোসেন।

তিনি বলেন, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কোনো বিকল্প নেই। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে আরও বলেন, আপনাদের সন্তানদের নিয়মিত কোরআন শিক্ষা কার্যক্রমে উপস্থিত রাখুন এবং বাড়িতে তাদের অনুশীলনে সহযোগিতা করুন। তিনি এ শিক্ষা কার্যক্রমের সাথে জড়িত সকল শিক্ষক ও কর্মীবৃন্দের আন্তরিকতা ও নিষ্ঠার প্রশংসা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা ইসলামিক ফাউন্ডেশনের মাষ্টার ট্রেনার মাওলানা মাসুম বিল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন শাহাগোলা ও কালিকাপুর ইউনিয়ন কেন্দ্র পরিদর্শক রেজাউল করিম, হাটকালুপাড়া ও আহসানগঞ্জ ইউনিয়নের কেন্দ্র পরিদর্শক  আব্দুর রাজ্জাক,

হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন সরদার, স্থানীয় ইউপি সদস্য সিদ্দিক বাবু, গণমাধ্যম কর্মী প্রমুখ। পরে ১৩ জনশিক্ষার্থীর মাঝে কোরআন শরীর বিতরণ করা হয়

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত