জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

তারেক রহমানের পক্ষ পূজা মন্ডপে ফজলে এলাহী কেনেডির অনুদান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সোনামুখী ইউনিয়নের ৩টি পূজামণ্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান দিয়েছেন তরুণ উদ্যোক্তা মোঃ ফজলে এলাহী কেনেডি চেয়ারম্যান পদপ্রার্থী সোনামুখী ইউপি ও বিশিষ্ট সমাজ সেবক।

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ২ নং সোনামুখী ইউনিয়ন পরিষদের গনিপুর পলাশবাড়ী, চক্রঘোনাথ ভদ্রখালী, গ্রামের ৩ পূজা মন্ডপ পরিদর্শন ও ব্যক্তিগত তহবিল থেকে অনুদান প্রদান করেন।

আজ বুধবার সশরীরে মণ্ডপে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার আয়োজক কমিটির খোঁজখবর নেন, সেইসাথে শান্তিপূর্ণভাবে পুজা উদযাপনের বিষয়ে বিএনপির সহযোগিতার আশ্বাস দেন তরুণ উদ্যোক্তা মোঃ ফজলে এলাহী। পরিদর্শনকালে তরুণ উদ্যোক্তা মোহাম্মদ ফজলে এলাহী কেনেডি বলেন, শারদীয় দুর্গোৎসব কেবল সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি বাঙালির ঐতিহ্যবাহী উৎসব। এখানে সৌহার্দ্য, সম্প্রীতি আর আনন্দের মিলন ঘটে। আমি চাই- সকল সম্প্রদায়ের মানুষ মিলেমিশে এই উৎসবকে বর্ণাঢ্য করে তুলুক।

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা সবার কাছে উপস্থাপন করেন এবং আগামীদিনে সবাই একসঙ্গে সমাজ রাষ্ট্র উন্নয়নে কাজ করার আহ্বান জানান। এ ছাড়া আগামী নির্বাচনে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবানও জানান। তিনি স্থানীয় পূজারী, যুবক এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। 

তিনি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতার আশ্বাস দেন।পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তার আগমনে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনপ্রতিনিধিরা এভাবে পাশে থাকলে উৎসব আরও আনন্দঘন হয়ে ওঠে। স্থানীয় ভক্ত-অনুরাগীরাও তাকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে সার্বজনীন উৎসবগুলোতে এভাবে পাশে থাকার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

তারেক রহমানের পক্ষ পূজা মন্ডপে ফজলে এলাহী কেনেডির অনুদান

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৫

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত