নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে রনি (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। ঘটনার পর তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বৃহস্পতিবার (০২অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আত্রাই নদীর মহাদেবপুর শীবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ রনি জেলার মান্দা উপজেলার বানডুবি গ্রামের রনজিত হাওলাদারের ছেলে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়- প্রতিমা বিসর্জনের উৎসবের অংশ হিসাবে প্রতিবারের মতো এবারও প্রতিমা ভাসানোর আয়োজন করা হয়েছিল। স্থানীয় মানুষ, পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধব সহ অনেকে নৌকা নিয়ে আত্রাই নদীতে আনন্দ করছিলো। তাদের নৌকাটি একসময় মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ এলাকায় পৌঁছলে হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে রনি নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়।
এসময় নৌকায় থাকা রনির সাথের লোকজন দ্রুততার সঙ্গে নিকটস্থ থানা-পুলিশকে খবর দেন। পুলিশের সহযোগিতায় স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল তৎক্ষণাৎ উদ্ধার কাজ শুরু করে। কিন্তু দুর্ভাগ্যবশত, ঘটনার ২ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন- ”নিখোঁজ ঐ কিশোরকে দ্রুত উদ্ধারের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় তল্লাশি চলছে। আমরা আশা করছি, দ্রুতই তার সন্ধান মিলবে।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন