গত শুক্রবার রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ উপজেলার তালোড়া দেবখন্ড গ্রামে ব্যবসায়ী জাহিদুল ইসলাম ওরফে ফারুকের বাড়িতে ডাকাতির ঘটনায় পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই ডাকাত সদস্য মিনহাজ সাখিদার (২৬) ও ইমরান হোসেন (৩৮) কে গ্রেপ্তার করেছে।
থানা সূত্রে জানাগেছে, উপজেলার তালোড়ার দেবখন্ড মধ্যপাড়া গ্রামের মৃত হাজী ময়েজ উদ্দিন শেখের ছেলে জাহিদুল ইসলাম ওরফে ফারুক তালোড়া বাজারের ডিম, লবন, মুড়ির পাইকারী ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। ঘটনার দিন গত বুধবার দিনগত রাতে খাওয়া দাওয়া শেষে পরিবারের সবাইকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ২টায় তার স্ত্রী শান্নু মল্লিকা প্রকৃতির ডাকে সাড়া দিতে শয়ন কক্ষ হতে বারান্দায় বের হয়। এবং বারান্দার গ্রীলের দরজা খোলা দেখে। এ সময় ১০ থেকে ১২ জন অজ্ঞাতনামা লোক বাড়ির দক্ষিণ দিকে থাকা মেইন গেট খুলে বাড়ির আঙ্গিনায় প্রবেশ করতে দেখে ভয় পেয়ে চিৎকার দেয়। এবং জাহিদুল ইসলাম ফারুকের ছোট ভাই মামুনুর রশিদ কে ডাক দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে। চিৎকার শুনে মামুনুর রশিদ ঘুম থেকে উঠা মাত্রই অজ্ঞাতনামা আসামীরা মামুনুর রশিদ সহ পরিবারের অন্যান্য সদস্যদেরকে জোর পূর্বক হাত-পা লাইলোনের রশি ও গামছা দিয়ে মুখ বেঁধে ফেলে। আসামীরা জাহিদুল ইসলাম ওরফে ফারুকের নিকট থেকে জোর পূর্বক আলমারি, বাক্স ও শোকেজের চাবি নেয়। এ সময় ডাকাতেরা অন্যান্য বসত ঘরের আলমারির ড্রয়ার খুলিয়া ড্রয়ারে রাখা সাড়ে পাঁচ লাখ টাকা সহ আলমারি ও বাক্সে রাখা প্রায় সাড়ে নয় ভরি স্বর্ণলংকার লুট করে নেয়। এ সময় তারা ৪টি মোবাইল সেট নিয়ে যায়। নগদ অর্থ ও স্বর্ণলংকারসহ ২০ লক্ষ টাকার অধিক মূল্যের মালামাল লুট করে বাড়ির মেইন গেইট দিয়ে চলে যায়। পরে তারা কৌশল করে হাত পা খোলার চেষ্টা করে এবং চিৎকার করতে থাকলে প্রতিবেশি সহ আশেপাশের লোকজন এগিয়ে আসে এবং তাদের বাঁধন খুলে উদ্ধার করে। এ সংক্রান্তে গত শুক্রবার রাতে জাহিদুল ইসলাম ওরফে ফারুক বাদী হয়ে অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলা গ্রহন করেই তদন্তকারী কর্মকর্তা এস আই সজিব মাহমুদ তথ্যপ্রযুক্তি ও বিশ্বস্থ গুপ্তচরের মাধ্যমে ডাকাতি রহস্য উদঘাটনে মাঠে নামেন এবং ঐদিন রাতেই তালোড়া বাজার থেকে দেবখন্ড মধ্যপাড়া গ্রামের আবুল শেখের ছেলে ইমরান হোসেন (৩৮) ও শিবগঞ্জ উপজেলার মাঝিহট্র ইউনিয়নের খিউনি বিন্নাচাপড় গ্রামের বজলুর রশিদ বুলুর ছেলে মিনহাজ সাখিদার (২৬) কে গ্রেফতার করে।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, ডাকাতির ঘটনায় জড়িত দুই ডাকাত সদস্য গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিক তদন্তে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। অন্যান্য আসামীদের গ্রেফতার সহ লুট হওয়া নগদ টাকা ও মালামাল উদ্ধারের তৎপরতা অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত ডাকাতদ্বয়কে ১০ দিনের রিমান্ডের আবেদনসহ গতকাল শনিবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন