জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী আসবেন ঢাকায়, আলোচনা হবে যেসব বিষয়

ছবি: সংগৃহীত

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিন্চি আগামীকাল সোমবার দুই দিনের সরকারি সফরে ঢাকায় আসবনে তিনি। এ সফরে বিভিন্ন মন্ত্রনালয়ের উপদেষ্টা ও রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। উক্ত আলোচনায় বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকটি বেশি গুরুত্ব পাবে। কারণ, দীর্ঘ পাঁচ বছর পর দুই দেশের সচিবরা এ বৈঠকে বসছেন।

আগামী ৭ অক্টোবর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। বেরিস একিন্চি তুরস্কের পক্ষে নেতৃত্ব দেবেন। বৈঠকে রাজনৈতিক পরিসরে সম্পর্ক জোরদার, ব্যবসা-বাণিজ্য বাড়ানো ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বেশ কিছু বিষয়ে গুরুত্ব পাবে বলে জানা গেছে।

দুই দিনের এ সফরের প্রথম দিনে  সোমবার তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন।

সফরের পরের দিন পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হবে। এরপর তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টাসহ বেশ কয়েজন উপদেষ্টার সঙ্গে দেখা করতে পারেন।

সাধারণত পররাষ্ট্রসচিবদের বৈঠকে দুই দেশের সামগ্রিক সম্পর্কের সব বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের পক্ষ থেকে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর বিষয়ে জোর দেওয়া হবে।

এছাড়া প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি, কৃষি, শিক্ষা, সংস্কৃতি ও তথ্যপ্রযুক্তির মতো বিষয়গুলোও আলোচনায় আসবে। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের বিষয়টিও গুরুত্ব পাবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় ১০০ কোটি ডলার। অধিকাংশ বাংলাদেশ আমদানি করে। ফলে তুরস্কে যাতে বাংলাদেশ থেকে রপ্তানি বাড়ে, তা নিয়ে আলোচনা হবে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী আসবেন ঢাকায়, আলোচনা হবে যেসব বিষয়

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৫

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত