সারাদেশে একদিনে শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে নতুন করে আরো ৯ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে দেশে চলতি বছর ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ২১২ জনে দাঁড়িয়েছে। এবং ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে আরো ১ হাজার ৪২ জন রোগী ভর্তি হয়েছে বলে জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আজ রোববার ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ঢাকাসহ সারাদেশের বিভিন্ন হাসপাতালে ১০৪২ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে রোববার (৫ অক্টোবর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
দেশের বিভিন্ন হাসপাতালের তথ্যমতে, বরিশাল বিভাগে ১৯৫ জন, চট্টগ্রাম বিভাগে ১০৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২০১ জন, ঢাকা উত্তর সিটিতে ১৯৮ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১২১ জন, খুলনা বিভাগে ৭২ জন, ময়মনসিংহ বিভাগে ৪১ জন, রাজশাহী বিভাগে ৮২ জন, রংপুর বিভাগে ২৩ জন ও সিলেট বিভাগে ৫ জন ভর্তি হয়েছেন।
চলতি বছরে জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৪৯ হাজার ৯০৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে গত একদিনে সারা দেশে ৮৯৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৪৭ হাজার ২৫৬ জন।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন